শিরোনাম
◈ বড় বাজেট, বড় চ্যালেঞ্জ: ২০২৬–২৭ অর্থবছর নিয়ে দুশ্চিন্তা ও আশা ◈ সরকারি চাপে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থে‌কে সভাপ‌তিসহ সবাই পদত‌্যাগ কর‌লেন ◈ হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় কন্টেন্ট ক্রিয়েটর আমিনুর গ্রেপ্তার ◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ ◈ সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়েতে ঢুকে গেলেন যুবক! ◈ সিঙ্গাপুরকে হারিয়ে নারী এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৫৮ বিকাল
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তান সফর বাতিলের জন্য ইসিবিকে কোনোভাবে ভাবে প্রভাবিত করেননি ক্রিকেটাররা: টেপ কর্মকর্তা

স্পোর্টস ডেস্ক : [২] দ্য ডেইলি মেইলকে এ তথ্য জানিয়েছেন টিম ইংল্যান্ড প্লেয়ার পার্টনারশিপ টেপ) এর এক কর্মকর্তা। ইসিবি এই সিরিজ বাতিল করার আগে ইংল্যান্ডের কোনও প্লেয়ারের সঙ্গেই কোনও রকম কথা বলেনি। পাশাপাশি পাকিস্তানে গিয়ে সিরিজ খেলার বিষয়ে ব্রিটিশ ক্রিকেটাররা আপত্তি জানিয়েছিলেন বলে যে অভিযোগ উঠেছে, সেটাও অস্বীকার করেছে টেপ।

[৩] নিরাপত্তা নিয়ে সন্দেহ প্রকাশ করে পাকিস্তানের বিরুদ্ধে এক বলও না খেলে সিরিজ বাতিল করে দেশে ফিরে যায় নিউজিল্যান্ড। এই ঘটনার পর ইংল্যান্ডও বাতিল করে দেয় পাকিস্তান সফর। আর এর পরই গুজব ছড়ায়, ইংল্যান্ডের ক্রিকেটাররা নাকি জৈব সুরক্ষা বলয়ে থাকার ক্লান্তির জন্যই ইসিবিকে এই সিরিজ বাতিল করার জন্য প্রভাবিত করেছেন। তবে পরের মাসে পাকিস্তান সফর বাতিল করার বিষয়ে কোনও ব্রিটিশ ক্রিকেটারদের কোনও হাত নেই বলে দাবি করেছে ইংল্যান্ড ক্রিকেটার্স ইউনিয়ন।

[৪] এমন কী জানা গিয়েছে, এই সফর বাতিল করার বিষয়ে ক্রিকেটারদের সঙ্গে কোনও কথাই বলেনি ইসিবি। টিম ইংল্যান্ড প্লেয়ার পার্টনারশিপ বা ‘টেপ’-এর এক কর্তা ডেইলি মেলকে জানিয়েছেন, ইসিবি এই সিরিজ বাতিল করার আগে ইংল্যান্ডের কোনও প্লেয়ারের সঙ্গেই কোনও রকম কথা বলেনি। পাশাপাশি পাকিস্তানে গিয়ে সিরিজ খেলার বিষয়ে ব্রিটিশ ক্রিকেটাররা আপত্তি জানিয়েছিলেন বলে যে অভিযোগ উঠেছে, সেটাও অস্বীকার করেছে টেপ। তারা দাবি করেছে, ‘ইসিবি কখনও-ই টিম ইংল্যান্ড প্লেয়ার পার্টনারশিপ বা পুরুষ এবং মহিলা দলের ক্রিকেটারদের কাছে জানতে চায়নি, এই সফরে যাওয়া উচিত হবে কিনা, বা খেলোয়াড়রা পাকিস্তান সফরে যেতে তৈরি কিনা। টিম ইংল্যান্ড প্লেয়ার পার্টনারশিপের তরফেও কখনও ইসিবিকে জানানো হয়নি, খেলোয়াড়রা এই সফরে যাবেন না বলে।

[৫] ইসিবি পাকিস্তান সফর বাতিল করার পর রীতিমতো ক্ষুব্ধ হয়েছে পিসিবি। পাকিস্তান সমর্থকেরাও ক্ষোভ উগড়ে দেন। বিশেষ করে পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা নিজের বিরক্তি এবং ক্ষোভ চেপে রাখেননি। ইংল্যান্ড ক্রিকেটের খারাপ সময়ে পাকিস্তান তাদের পাশে দাঁড়িয়েছিল। কিন্তু ইংল্যান্ডকে পাশে পায়নি পাকিস্তান। ক্ষুব্ধ রামিজ রাজা কিছু দিন আগে টুইটে তাই লিখেছিলেন, ‘ইংল্যান্ডের এই সিদ্ধান্তে আমি হতাশ। নিজেদের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে ওরা। এবং যখন আমাদের পাশে থাকার দরকার ছিল, তখন ওদের ক্রিকেট বোর্ড পাশে দাঁড়ায়নি। তবু আমরা লড়াই করব। পাকিস্তান ক্রিকেটের জন্য এটা গুরুত্বপূর্ণ সময়, নিজেদেরকে বিশ্বের সেরা দল হিসেবে গড়ে তোলার জন্য। যাতে বিশ্বের বাকি দলগুলো পাকিস্তানের সঙ্গে খেলতে গিয়ে কোনও অজুহাত দিতে না পারে, যেন তারা খেলার জন্য মুখিয়ে থাকে। - ডেইলি মেইল/ হিন্দুস্তানটাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়