শিরোনাম
◈ বাংলাদেশ পুলিশে বড় নিয়োগ, আবেদন যেভাবে ◈ ‘মেড ইন বাংলাদেশ’ পোস্টাল ভোটিং প্রযুক্তি নিতে চায় নেপাল-শ্রীলঙ্কা ◈ ধর্ষণ ও নারী নির্যাতনের তদন্তে গুরুত্বপূর্ণ ডিএনএ অধিদপ্তরে জনবলসংকট, ৬৪ পদের ৫৯টিই শূন্য ◈ মাইক্রোসফট-অ্যাডোবিসহ মার্কিন ও ভারতীয় ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন ◈ শাহজালাল বিমানবন্দর ঘিরে সক্রিয় ডাকাত চক্রের দৌরাত্ম্য, ভাড়াটে ডাকাত ধরা পড়লেও ধরাছোঁয়ার বাইরে মাফিয়ারা! ◈ সন্দেহের বশে কাউকে বাংলাদেশি বলে বাংলাদেশে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্টের বিচারক ◈ ডি‌সেম্ব‌রে হাসিনার প্রত্যাবর্তন: আ.লীগকে রুখতে তৃণমূল নেতা‌দের রাজপ‌থে থাকার নি‌র্দেশ বিএনপির  ◈ প্রতিরক্ষা শিল্পে নতুন সম্ভাবনা, দেশে ফ্রিগেটসহ যুদ্ধজাহাজ নির্মাণের উদ্যোগ ◈ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই বাণিজ্য বাধা দূর করতে বাংলাদেশ-ভারত বৈঠক ◈ ৭ অক্টোবরের পর মধ্যপ্রাচ্যে কার শক্তি বাড়ল, কার কমল? : আলজাজিরার বিশ্লেষণ

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৪৭ বিকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আড়াইহাজারে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

অপু রহমান :[২] নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৫ বছরের এক শিশুকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। নিহত শিশুটির নাম লিজা আক্তার। সে পুরিন্দা গ্রামের নাম রযমান আলীর মেয়ে।

[৩] বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা বড় বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শিশুটি ওই গ্রামের স্থানীয় এক ব্যক্তির মেয়ে।

[৪] পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ১০টা থেকে শিশুটিকে পাওয়া যাচ্ছিল না। অনেক স্থানে খোঁজ করার পর পুরিন্দা এলাকার নান্নু মিয়ার ঘরটি তালাবদ্ধ দেখতে পান। এতে লোকজনের সন্দেহ হলে তালা ভেঙ্গে ঘরে দেখেন শিশুটির লাশ পড়ে আছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
[৫] স্থানীয়রা জানান, পুরিন্দা গ্রামের নান্নু মিয়ার বাড়িতে সামাদ নামের এক জন লোক ভাড়া থাকে। তার সাথে ৩/৪ জন লোক সব সময় আসা-যাওয়া করে থাকে। এরা বিভিন্ন ফ্যাক্টরীতে কাজ করে থাকেন। নিখোঁজের পর শিশুটির লাশ সামাদের ঘর থেকে লাশটি উদ্ধার করেন।

[৬] আড়াইহাজার থানার উপ পরিদর্শক (এসআই) সালেহ আহমেদ জানান, লাশ ময়নাতদন্ত করার জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জনতা ৩ জনকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। আটকৃতরা হলো উপজেলার আশুয়াট গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সোহেল (৩০), কচুয়া থানার রঘুনাথপুর গ্রামের আলী আশরাফের ছেলে সামাদ (৩৫) ও পলাশ থানার কবিরাজপুর গ্রামের নাসির উদ্দিনের ছেলে শিমুল (৩২)।

[৭] আড়াইহাজার থানার ওসি (তদন্ত) জোবায়ের হোসেন জানান, এই ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ধর্ষণের কোন আলামত আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ময়না তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

  • সর্বশেষ