শিরোনাম
◈ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ ◈ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব ◈ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি ভারতের পোশাক রপ্তানিকারকদের জন্য উদ্বেগের কারণ ◈ গাজীপুরের মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ ◈ জেন-জি আন্দোলনে জয়ী হলেও নির্বাচনে দাপট দেখাচ্ছে পুরোনো শক্তি ◈ আড়াল থেকে শীর্ষ ক্ষমতার লড়াইয়ে শফিকুর রহমান ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি: ১৫ বছরে ১৫ বিলিয়ন ডলারের জ্বালানি আমদানির সিদ্ধান্ত ◈ ক্ষমতার পালাবদলের পর বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান ফ্যাক্টর ◈ নির্বাচন ও গণভোট নিয়ে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ◈ চাকরির প্রস্তাব প্রধান উপদেষ্টার, জবাবে যা বললেন হাদির স্ত্রী রাবেয়া ইসলাম

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৪১ বিকাল
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শীতলক্ষ্যা নদীর তীরের ২৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

অপু রহমান : [২] নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাচঁপুরে শীতলক্ষ্যা নদীর তীরে অবৈধভাবে গড়ে উঠা জুট মিলের গোডাউন, লবনের গোডাউন ও কাচাঁপাকা ঘরসহ ২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ।

[৩] রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত ভেকু (এক্সাভেটর) দিয়ে নদীর দুইপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। বিআইডব্লিউটি এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট শোভন রাংসা এর নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

[৪] এ সময় আরো উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ নদী বন্দরের যুগ্ম-পরিচালক শেখ মাসুদ কামাল, উপ-পরিচালক ইসমাইল হোসেন, সহকারী উপ-পরিচালক নাহিদ হোসেনসহ বিপুল সংখ্যক পুলিশ, আনসার ও উচ্ছেদ কর্মীরা।

[৫] বিআইডব্লিউটিএ'র যুগ্ম-পরিচালক শেখ মাসুদ কামাল বলেন, শীতলক্ষ্যা নদীর দুই পাশে দখল করে গড়ে উঠা ২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়