শিরোনাম
◈ পাঁচ গুণ আয়ের লোভে রাশিয়ার পথে ইলেকট্রিশিয়ান মোহন, যেভাবে যুদ্ধ করে দেশে ফেরেন ◈ স্থানীয় সরকার নির্বাচনে চ্যালেঞ্জে পড়তে পারে বিএনপি, নানা উদ্যোগ ◈ ঈদুল আজহা উপলক্ষে যত টাকায় মিলবে টিসিবির তিন পণ্য! ◈ আ’লীগের পুনর্বাসন নিয়ে কোনো চাপে নতি স্বীকার করবে না সরকার ◈ উচ্ছেদকৃত হকারদের পুনর্বাসনে ডিজিটাল আইডি চালু করছে ঢাকা দুই সিটি ◈ অ‌নেক ক‌ষ্টে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড‌কে হারা‌লো আর্সেনাল ◈ রিয়াল মা‌দ্রিদ‌কে হারিয়ে লা লিগা শিরোপা জিতলো বার্সেলোনা  ◈ রেমিট্যান্স যোদ্ধাদের জন্য দুই মাসের মধ্যে আসছে ‘প্রবাসী কার্ড’ ◈ মিয়ানমারে মধ্যরাতের ভূমিকম্প, কেঁপে উঠল চট্টগ্রামও ◈ পাকিস্তানের ক্রিকেট তারকা ইরফান ধরা পড়লেন ট্রাফিক পুলিশের হাতে

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০১:৪৭ রাত
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০১:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমিন আল রাশিদ: ই-কমার্স খাতে প্রতারণার অভিযোগে এর আগেও তো একাধিক লোক গ্রেপ্তার হয়েছে

আমিন আল রাশিদ: ইভ্যালির প্রধান নির্বাহীকে গ্রেপ্তার করা হলো কি না, তার বিরুদ্ধে দায়ের করা মামলার বিচার কতোদিনে শেষ হবে। সে বিচারে তার কী সাজা হবে- এসব প্রশ্নের চেয়ে বড় প্রশ্ন, গ্রাহকরা তাদের টাকা ফেরত পাবেন কি না। যদি না পান, তাহলে ইভ্যালির প্রধান নির্বাহী বা চেয়ারম্যানের ফাঁসি হলেও তাতে ভুক্তভোগীদের কিছু যায় আসে না। এখন প্রশ্ন উঠবে, মানুষ কেন ইভ্যালিতে পণ্য কিনতে গেলো? এটা অন্য প্রশ্ন, অন্য তর্ক। মানুষ সস্তায় পেলে বা বড় ধরনের ছাড় পেলে সেখানে দৌড় দেয়, এটাই স্বাভাবিক। আবার সবাই এসব অফারের প্রলোভনে পা দেয় না।

কিন্তু যারা পা দিয়েছেন এবং প্রতারিত হয়েছেন, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সেই ভুক্তভোগীদের পাশে দাঁড়ানো। গ্রাহকদের টাকা বা পণ্য কীভাবে ফেরত দেওয়া যায়, সে ব্যবস্থা করা। এর আগে যুবক, ডেসটিনির মতো প্রতিষ্ঠানের কর্তারা গ্রেপ্তার হলেও গ্রাহকরা টাকা ফেরত পায়নি। যদি তাই হয়, তাহলে এসব গ্রেপ্তারের অর্থ কী? কেউ তো ভয় পায় না। ই-কমার্স খাতে প্রতারণার অভিযোগে এর আগেও তো একাধিক লোক গ্রেপ্তার হয়েছে। কিন্তু প্রতারণা তো বন্ধ হয় না। কেন হয় না? ফেসবুক থেকে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়