শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ১০:১৬ রাত
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ১১:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রামুতে ১ লাখ ২৫ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক

হাবিবুর রহমান সোহেল: [২] কক্সবাজারের রামুতে ১ লাখ ২৫ হাজার ইয়াবাসহ এক সিএনজি-অটোরিকশা চালককে আটক করেছে বিজিবি।

[৩] আটককৃত ব্যক্তি রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের ডেইঙ্গা পাড়া এলাকার আমিনুল হক ছেলে তোফায়েল (১৯)।

[৪] শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রামু উপজেলার কক্সবাজার-টেকনাফ মহাসড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টে এ ইয়াবা সহ তাকে আটক করা হয়। এ সময় ইয়াবা পাচারে ব্যবহ্নত একটি সিএনজি-অটোরিকশা ও একটি মোবাইল জব্দ করা হয়।

[৫] বিজিবি সূত্র জানায়, কুতুপালং থেকে কক্সবাজারগামী একটি সিএনজি অটোরিকশা করে প্রচুর পরিমাণ ইয়াবা পাচারের একটি গোপন তথ্য ছিল। ওই তথ্যের ভিত্তিতে মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশি কার্যক্রম জোরদার করে বিজিবি। বেলা সাড়ে ১১টায় একটি সিএনজি অটোরিকশাকে থামানো সংকেত দেয়। ওই গাড়ির যাত্রী সিটের মধ্যে বিশেষ চেম্বারে লুকানো অবস্থায় ১২ কার্ডে এবং ১ প্যাকেটে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

[৬] বিজিবির রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল ইব্রাহীম ফারুক বলেন, চালক ইয়াবা পাচারের বিষয়টি স্বীকার করেছে। ইয়াবাগুলো কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউপির পূর্ব খরুলিয়া গ্রামের মৃত কালামিয়ার ছেলে মো. বাদশা মিয়ার বলে চালক জানিয়েছেন। তিনি টাকার বিনিময়ে ইয়াবা পরিবহন করেন। আটক সিএনজি চালককে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে রামু থানায় সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ