শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৩৪ বিকাল
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৩৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরিবেশ রক্ষায় বিশেষ অবদান রাখায় মৌলভীবাজারের ডিসিকে সম্মাননা

স্বপন দেব : পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসানকে সম্মাননা দিয়েছে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি মৌলভীবাজার জেলা কমিটি।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সংগঠনের নেতৃবৃন্দরা পর্যটন অধ্যুষিত এ জেলার জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় সম্মাননা স্মারক জেলা প্রশাসকের হাতে তোলে দেন।

এসময় সংগঠনের নেতৃবৃন্দরা জেলার নানা গুরুত্বপূর্ণ স্থানের পরিবেশ ও জীববৈচিত্র রক্ষায় ভূমিকা রাখায় জেলা প্রশাসককে অভিনন্দন জানান। এছাড়া অবৈধ বালু উত্তোলন,পাহাড়ি টিলা,নদী,হাওর ও হাওর তীরের পাখি বাড়িগুলো রক্ষায় আরো দৃঢ় প্রদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।

জেলা প্রশাসকও বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে তা রক্ষায় উদ্যোগী হবেন বলে আশ্বস্ত করেন। এছাড়াও জেলায় কোথাও পরিবেশ ও জীববৈচিত্রের ক্ষতি হচ্ছে এমন দৃশ্য চোখে পড়লে তাকে অবগত করতে সংগঠনের নেতৃবৃন্দকে অনুরোধ জানান।

সম্মাননা স্মারক প্রদান কালে উপস্থিত ছিলেন সংগঠনের মৌলভীবাজার জেলা কমিটির আহবায়ক সিনিয়র সাংবাদিক সৈয়দ মহসীন পারভেজ, সিনিয়র সদস্য এস এম উমেদ আলী,নজরুল ইসলাম মুহিব, সদস্য সচিব মু. ইমাদ উদ দীন, যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান রাহেল, মামুনুর রশীদ মহসীন,ওমর ফারুক নাঈম, মো: আব্দুস শুকুর, আহমদ এহসান সুমন প্রমুখ।

 

  • সর্বশেষ