শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছরের কারাদণ্ড ◈ রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা ◈ রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিএনপিতে বড় রদবদল, এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সালাউদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী ◈ সরকার ও দল থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ◈ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত ও ৭০ অনুচ্ছেদের বৈধতা চেয়ে হাইকোর্টে রিট ◈ আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা ◈ রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা: বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ১১ দলীয় জোট মনোনয়নপত্র জমা দিয়েছে ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল ◈ প্রধানমন্ত্রীর নির্দেশের পরও বাস টার্মিনাল সরাতে গতি নেই, যানজটে নাকাল ঢাকা

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫, ১০:৪৬ রাত
আপডেট : ৩০ জুলাই, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএলের পাঁচ ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করল বিসিবি 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের জন্য পাঁচটি ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার সভা শেষে চূড়ান্ত পাঁচ দলের নাম ঘোষণা করেছে বিসিবি। 

বিসিবি জানিয়েছে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও রংপুরকে দল দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকার মালিকানায় থাকছে চ্যাম্পিয়ন স্পোর্টস, রংপুরের মালিকানা পেয়েছে টগি স্পোর্টস, রাজশাহী থেকে দেশ ট্রাভেলস ও নাবিল গ্রুপ দল চেয়েছিল। মালিকানা পেয়েছে নাবিল গ্রুপ। চট্টগ্রাম দেওয়া হয়েছে টাইএঙ্গেল স্পোর্টসকে, সিলেটের মালিকানা পেয়েছে ক্রিকেট উইথ সামি। 

বিপিএলের পুরনো ফ্র্যাঞ্চাইজি খুলনা টাইগার্সের মালিকানা প্রতিষ্ঠান মাইন্ড ট্রি এবারও দল নিতে আবেদন করেছিল। কিন্তু শেষ পর্যন্ত তারা দল পায়নি। বরিশাল থেকে দল নিতে আবেদন করেছিল আকাশবাড়ী হলিডেজ। শেষ পর্যন্ত তারাও ফ্র্যাঞ্চাইজি পায়নি।  

বিপিএলের দল নিতে ১১টি ফ্র্যাঞ্চাইজি আবেদন করেছিল। এর মধ্যে ৩টি ফ্র্যাঞ্চাইজি বিসিবির দেওয়া শর্ত পূরণ করতে না পারায় বাদ পড়ে যায়। টিকে থাকা আট প্রতিষ্ঠান থেকে পাঁচটিকে চূড়ান্ত করেছে বিসিবি।

বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতিখার রহমান মিঠু সংবাদ সম্মেলনে জানিয়েছেন, শর্ত পূরণ করতে না পারা সাপেক্ষে খেলোয়াড় ড্রাফটের সময় চারটা দলও যদি হয়ে যায় অবাক হওয়ার কিছু থাকবে না। এছাড়া ১৭ নভেম্বর বিপিএলের প্লেয়ার্স ড্রাফট হবে বলেও জানানো হয়েছে।

বিসিবি আর্থিক বিষয়ে কঠোর থেকেই আসন্ন বিপিএল আয়োজন করতে চায়। এর আগে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ডিসেম্বরের শেষ ভাগে বিপিএল শুরু করতে চান তারা। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়