শিরোনাম
◈ নাইজেরিয়ায় বিশাল লিথিয়াম ও বহুমূল্য খনিজের সন্ধান, বদলে যেতে পারে অর্থনীতির চিত্র ◈ গলায় ইট বেঁধে কুকুর নদীতে নিক্ষেপ: প্রধানমন্ত্রীর নির্দেশের পর অভিযুক্ত গ্রেপ্তার ◈ ইরানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি, ‘পূর্ণ শক্তি প্রয়োগ হলে অস্তিত্বই থাকবে না’ ◈ ভারতের বিরু‌দ্ধে সিরিজ জিত‌লে সেটা হবে আমা‌দের জন‌্য স্পেশাল: আয়ারল‌্যান্ড অধিনায়ক ◈ চীনের ১১ প্রতিষ্ঠানের ৯.২১ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেল বাংলাদেশ ◈ সিগারেট খেতে নিষেধ করায় ছাত্রদল নেতাসহ ছয়জনকে গুলি (ভিডিও) ◈ স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়ে মাদকের বড় চালান আসে: সংসদে গয়েশ্বর ◈ জামালপুরের সাবেক এমপি নুর মোহাম্মদ গুলশান থেকে গ্রেপ্তার ◈ আমি প্রথম বলির পাঁঠা, কিন্তু শেষ নই, এরপর একে একে সবাই টার্গেট হবেন: মাহফুজ আলম ◈ বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহ্‌দী আমিন

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫, ০৭:১৯ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদালতের রায়ে মুক্তি পেলেও মৃত্যুর রায়ে রক্ষা পাননি সুমন

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মাদক মামলায় দীর্ঘ ৫ বছর পর খালাস পাওয়া এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে কবিরহাট-বসুরহাট সড়কের ইসলামিয়া আলিয়া মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশার চালকসহ মোট ছয়জন নিহত হন।

নিহত সুলতান আহমেদ সুমন (৪২) কোম্পানীগঞ্জ উপজেলার চরকাকড়া ইউনিয়নের দক্ষিণ চরকাকড়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের রহমতুল্লাহ মাঝির বাড়ির শহীদ উল্যাহর ছেলে। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ পরিবারে সবাইকে রেখে গেছেন। অন্যান্য নিহতরা হলেন- অটোরিকশার চালক শাহ আলম খোকন, নোয়াখালী কলেজের শিক্ষার্থী তানিম হাসান, ছাত্রী ইসরাত জাহান, বিবি কুলসুম ও জান্নাত।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২০ সালে সুলতান আহমেদ সুমনকে মাদক মামলায় ফাঁসানো হয়। তিনি স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। 

মঙ্গলবার (৪ অক্টোবর) আদালত থেকে খালাস পাওয়ার পর নোয়াখালীর মাইজদী থেকে বসুরহাটে বাড়ি ফিরছিলেন তিনি। পথে তাদের বহনকারী সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয় একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়। আদালতের রায়ে মুক্তি পেলেও মৃত্যুর রায় থেকে রক্ষা পাননি সুমন। তার মৃত্যুর খবরে এলাকায় নেমে আসে শোকের ছায়া, পরিবারের আহাজারিতে ভারি হয়ে ওঠে পরিবেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়