শিরোনাম
◈ ডেঙ্গুতে দেশের প্রায় অর্ধেক মৃত্যু ঢাকা বিভাগে ◈ ইরান যুদ্ধের কারণে বাড়ছে তেলের দাম, যেভাবে লাভবান হচ্ছে দক্ষিণ আমেরিকার গায়ানা ◈ বাবা-মায়ের পর জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান ◈ একাদশে ভর্তির প্রথম ধাপ থেকে ছিটকে পড়ল ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী ◈ অটোরিকশার সঙ্গে সংঘর্ষের পর খাদে বাস, পটুয়াখালীতে প্রাণ গেল ৩ জনের ◈ শিগগিরই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফিরতে ইরানের ৩ শর্ত, মানলেই যুদ্ধ বন্ধ ◈ পরিবহন মালিক সমিতির জরুরি নির্দেশনা ◈ এবার কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ ◈ অবশেষে আটক তুহিনের বাড়ি থেকে অপ্রতিমের আইফোন উদ্ধার: পুলিশ

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৩২ দুপুর
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডোমিঙ্গোর কারণে বিশ্বকাপে যাবেন না খালেদ মাহমুদ সুজন

রাহুল রাজ: [২] দরজায় কড়া নাড়ছে টি-২০ বিশ্বকাপ। সে উদ্দেশ্যে প্রস্তুতিও নেয়া শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে এবার টিম ম্যানেজার ছাড়াই সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় আসরে অংশ নেবে টাইগাররা। অর্থাৎ বিশ্বকাপে ‘অভিভাবক’ পাচ্ছেন না মাহমুদউল্লাহ ও তার দল।

[৩] দলের সঙ্গে নাকি টিম লিডারের দায়িত্ব নিয়ে যেতে ইচ্ছুক নন কেউ। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান নিজেও টিম লিডার হয়ে বিশ্বকাপে যেতে ইচ্ছুক নন।

[৪] এর কারণ বলতে তিনি জানিয়েছেন, সামনে বিসিবির নির্বাচন। এই সময়ে দলের সঙ্গে এক-দেড় মাস বাইরে থাকার ইচ্ছে নেই কারো।

[৫] আকরাম খান বলেন, আমরা খেলা দেখতে যাব। তবে কোনো পদ-পদবি নিয়ে দলের সফরসঙ্গী হবো না এবার।

[৬] এর আগে এ দায়িত্ব নিতে দেখা গেছে খালেদ মাহমুদ সুজনকে। শ্রীলংকার সাথে হোমে ও সফরে বোর্ডের প্রতিনিধি ছিলেন তিনি। আর সবার চাইতে ক্রিকেটারদের বেশি কাছের মানুষ তিনি। ক্রিকেটাররা তাকে প্রিয় ‘চাচা’হিসেবে ডাকেন।

[৭] কিন্তু জানা গেল, সুজনও যাচ্ছেন না টিম লিডার বা ম্যানেজার হয়ে। কেন তিনি যাচ্ছেন না, এ প্রশ্নে ভেতরের খবর হলো, হেড কোচ রাসেল ডমিঙ্গো এবং পেস বোলিং কোচ ওটিস গিবসনের সঙ্গে বনিবনা হচ্ছে না সুজনের।

[৮] এর অন্যতম কারণ, কোচ না হয়েও টুর্নামেন্ট চলাকালীন খেলোয়াড়দের নানা পরামর্শ দেন সুজন। যা ডমিঙ্গো ও গিবসনের পছন্দ নয়।

[৯] ক্রিকেটারদের সঙ্গে সুসম্পর্ক থাকায় সুজন তাদের প্রয়োজনীয় ও তাৎক্ষণিক পরামর্শ দেন। দু’ এক সময় মাঠে বার্তাও পাঠান।

[১০] এসব বিষয় দুই কোচের পছন্দ নয়, তা জানেন সুজন। যে কারণে বিশ্বকাপে ক্রিকেটারদের সঙ্গে যেতে অনিচ্ছুক তিনি। তার কথায়, যেচে উপকার করার দরকার কী?

[১১] বিশ্বকাপে লজিস্টিক ম্যানেজার হয়ে যাবেন ক্রিকেট অপারেশন্স ম্যানেজার সাব্বির খান। এর বাইরে নির্বাচকদের মধ্য থেকে একজন যাবেন।

  • সর্বশেষ