শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২১, ০১:০৩ রাত
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২১, ০১:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই মাস পর হোয়াটসঅ্যাপ কাজ করবে না যেসব ফোনে

প্রযুক্তি ডেস্ক : ১ নভেম্বর থেকে ৪৩টি মডেলের স্মার্টফোনে কাজ করবে না হোয়াটসঅ্যাপ। পুরোনো অ্যান্ড্রয়েড ও আইওএস ফোনে জনপ্রিয় এই ম্যাসেজিং অ্যাপ বন্ধ হয়ে যাবে। হোয়াটসঅ্যাপের তরফ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

হোয়াটসঅ্যাপের বরাত দিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, অ্যান্ড্রয়েড ৪.০.৪ বা তার আগের অপারেটিং সিস্টেমে থাকা ফোন এবং আইওএস ৯ বা তার থেকে আগের অপারেটিং সিস্টেম থাকা ফোনে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ। এসব ফোন প্রস্তুতকারণ সংস্থাও এই তথ্য নিশ্চিত করেছে।

স্যামসং গ্যালাক্সি এসথ্রি মিনি, ট্রেন্ড টু, ট্রেন্ড লাইট, কোর, এস টু, এলজি অপটিমাস এফ সেভেন, এফ ফাইভ, এলথ্রি টু ডুয়েল, এফ সেভেন টু, এফ ফাইভ টু, সনি এক্সপিরিয়া, হুয়েই অ্যাসেন্ড মেট, অ্যাসেন্ড ডি টু, অ্যাপল আইফোন এসই, সিক্সএস এবং সিক্স এস প্লাসে হোয়াটসঅ্যাপ কাজ করবে না বলে জানা গেছে।

গত বছর থেকে হোয়্যাটসঅ্যাপের নিরাপত্তা নিয়ে নানারকম জটিলতা শুরু হয়েছে। এর ফলে জনপ্রিয় এই ম্যাসেজিং অ্যাপের ব্যবহারকারীর সংখ্যা কমেছে বলে জানা গেছে। তবে অ্যাপে নিরাপত্তার কোনো অভাব নেই বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপস। এখানে দেওয়া বার্তা ও ছবি সব সময়েই নিরাপদ বলে দাবি করে আসছে তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়