শিরোনাম
◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২১, ০৫:২৫ বিকাল
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২১, ০৫:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্যাপটেন নওশাদ ঢলে পড়লেন, ককপিটে হাল ধরলেন মোস্তাকিম

নানজিবা খান, ফেসবুক থেকে, বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজে ১২৪ জন যাত্রী নিয়ে মাস্কাট-ঢাকা পথে আসছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট। ভারতের রায়পুরের আকাশে থাকাকালে হুট করিই নিথর হয়ে পড়েন ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুম।

এক দিকে ক্যাপ্টেন নওশাদের নিথর দেহ, অন্য দিকে ১২৪ জন যাত্রী। ঘাবড়ে না গিয়ে তখনই ককপিটের কন্ট্রোল নেন সঙ্গে থাকা ফার্স্ট অফিসার । ঘোষণা করেন মেডিক্যাল ইমার্জেন্সে। ক্যাপ্টেন নওশাদ অসুস্থ হওয়ার ২৫ মিনিটের মধ্যে নাগপুরের ড. বাবা সাহেব আম্বেদকার আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে উড়োজাহাজটি।

২৭ আগস্ট বিজি ০২২ ফ্লাইটে থাকা ক্রদের বর্ণনায় উঠে এসেছে সেদিনের ঘটনা। সেই ফ্লাইটে ১২৪ জন যাত্রী ছাড়াও ২ জন ককপিট ক্রু ও ৬ জন কেবিন ক্রু ছিলেন। হুট করে ককপিট থেকে ফার্স্ট অফিসার জানালেন ক্যাপ্টেন নওশাদ অসুস্থ হয়ে পড়েছেন। ককপিটে গিয়ে আমরা তার অবস্থা দেখে কেবিন ক্বুরুরা বুঝতে পারি তিনি মারাত্ক ভাবে হার্ট অ্যাটাক করেছেন। তার নিজের যে খারাপ লাগছে, কিংবা অসুস্থ বোধ করছেন- এ কথা বলারও সুযোগ পাননি। তিনি সিটে ঢলে পড়েছেন।

ফার্স্ট অফিসার মেডিক্যালে ইমার্জেন্সি ঘোষণা করে দ্রুত জরুরি অবতরণের জন্য কন্ট্রোল টাওয়ারে যোগাযোগ শুরু করেন। নওশাদ অসুস্থ হওয়ার ২৫ মিনিটের মধ্যে নাগপুর এয়ারপোর্টে নিরাপদে অবতরণ বরে উড়োজাহাজ।

আগে থেকেই বিমানবন্দরে অ্যাম্বুলেন্স প্রস্তুত ছিলো। রানওয়েতে নামা মাত্রা দ্রুত ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউমকে উড়োজাহাজ থেকে নামিয়ে অ্যাম্বুলেন্স করে হাসপাতলে পাঠানো হয়।

ক্যাপ্টেন নওশাদের সিভিআর হার্ট অ্যাটাক করার পর তার দ্রুত চিকিৎসার জন্য ১২৪ জন যাত্রী নিয়ে দ্রুত জরুরি অবতরণ করতে সক্ষম হন তরুণ ফার্স্ট অফিসার।

তার নাম মোস্তাকিম পিয়াস। মাত্র ৪ বছর আগে বিমানে যোগ দিয়েছেন।

তরুণ হলে সঠিক সিদ্ধান্ত নিতে তিনি ভুল করেননি। এই তরুণ পাইলট একদিন ক্যাপ্টেন নওশাদের মতো আরও সুখ্যাতি অর্জন করবে- এই ‍শুভ কামনা ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়