শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২১, ১২:৪২ দুপুর
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২১, ১২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুটি অক্সিজেন প্লান্ট নিয়ে ভারতীয় যুদ্ধ জাহাজ সাভিত্রি চট্টগ্রাম বন্দরে

মাজহারুল ইসলাম : [২] বাংলাদেশের জন্য দুটি পরিপূর্ণ অক্সিজেন প্লান্ট এবং বিভিন্ন ধরনের চিকিৎসা সরঞ্জাম নিয়ে ভারতীয় যুদ্ধ জাহাজ আই এন এস সাভিত্রি চট্টগ্রাম বন্দরে এসেছে। আরটিভি

[৩] বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ভারতের বিশাখাপত্তম বন্দর থেকে জাহাজটি চট্টগ্রাম বন্দরের ৫ নম্বর জেটিতে নোঙর করে। করোনাভাইরাস পরিস্থিতির কারনে ভারত সরকারের শুভেচ্ছা উপহার হিসেবে দুটি অক্সিজেন প্লান্ট নিয়ে আসে যুদ্ধ জাহাজটি। রাইজিংবিডি

[৪] নৌবাহিনী সূত্র জানায়, আই এন এস সাভিত্রি বাংলাদেশ নৌবাহিনীর জন্য একটি এবং ঢাকা মেডিক্যাল কলেজের জন্য একটি পরিপূর্ণ অক্সিজেন প্লান্ট নিয়ে এসেছে। সকাল ১০টায় চট্টগ্রাম নৌবাহিনী জেটিতে এই অক্সিজেন প্লান্ট হস্তান্তর করেন আই এন এস সাভিত্রি যুদ্ধ জাহাজের ক্যাপ্টেন কমান্ডার এন রবি সিং। বাংলাদেশ নৌবাহিনীর পক্ষে চট্টগ্রাম নৌবাহিনী ঘাঁটি পতেঙ্গার কমান্ডার সার্জেন্ট কমান্ডার এম মাহাবুবুর রহমান এবং ঢাকা মেডিক্যাল কলেজের পক্ষে চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এম শাহরিয়ার কবির অক্সিজেন প্লান্ট গ্রহণ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়