শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২১, ০১:০৮ দুপুর
আপডেট : ৩১ আগস্ট, ২০২১, ১১:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতীয় সংসদে চুতর্দশ অধিবেশন বসবে কাল, চলবে ৪ কার্যদিবস

মনিরুল ইসলাম: [২] জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন আগামীকাল ১ সেপ্টেম্বর শুরু হবে । ওই দিন বিকাল ৫টায় সংসদের বৈঠক বসবে। চলবে ৪ কার্যদিবস। করোনাভাইরাসের কারণে অধিবেশন শুক্রবার ও শনিবার বসবে বলে সংসদ সচিবালয়ে আইন শাখা সূত্রে জানা গেছে।

[৩] সূত্র জানায়, ১ সেপ্টেম্বর শুরু হওয়া অধিবেশন তৃতীয় দিন শুক্রবার ও চতুর্থদিন শনিবার ছুটির দিন হলেও অধিবেশন বসার সম্ভবনা রয়েছে। । ওইদিন বিকেল সাড়ে ৪টায় বসবে অধিবেশন। করোনার কারণে তাড়াতাড়ি অধিবেশন শেষ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এবারও সাংবাদিকরা প্রবেশের অনুমতি পাচ্ছেন না।

[৪] এদিকে, গণসংযোগ শাখা থেকে গত বুধবার জানানাে হয়েছে, করোনা সংক্রমণ প্রতিরোধে অধিবেশনকালীন সাংবাদিকদের পাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। জনস্বার্থে অধিবেশনের সব কার্যক্রম সংসদ বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার (লাইভ সম্প্রচার) হবে। ওইখান থেকে নিউজ কাভার করার জন্য অনুরোধ জানানো হয়।

[৫] করোনাকালীন অন্যান্য অধিবেশনের মতো কঠোর স্বাস্থ্যবিধি মনে চলবে অধিবেশন। এবারও দর্শণার্থীদের প্রবেশাধিকার থাকছে না। কোভিড-১৯ নেগেটিভ ছাড়া কেউ সংসদে প্রবেশ করতে পারবেন না বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।

[৬] এদিকে, জাতীয় সংসদের চীফ হুইপ নুর-ই আলম চৌধুরী বলেন, করোনাকালীন অন্যান্য অধিবেশনের মতোই চতুর্দশ অধিবেশন চলবে। সংক্ষিপ্ত হবে অধিবেশন। কোভিড-১৯ টেষ্ট করে যাদের ফলাফল নেগেটিভ আসবে তারাই অধিবেশনে যোগ দিতে পারবেন।

[৭] তিনি বলেন, রেষ্টার অনুযায়ী সংসদ সদস্যরা অধিবেশনে অংশ নিবেন।

[৮] জানা গেছে, আসন্ন অধিবেশনে “জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ বিল, ২০২১” এবং “গান্ধী আশ্রম (ট্রাস্টি বোর্ড) বিল, ২০২১” বিলসহ আরও ৩/৪ টা বিল পাস হবে।

[৯] ১৬ আগষ্ট সোমবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই অধিবেশন আহ্বান করেন।

[১০] সূত্র জানায়, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই সংক্ষিপ্ত চতুর্দশ অধিবেশন আহবান করা হয়েছে।

[১১] সূত্র জানায়, সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের এক অধিবেশন থেকে আরেক অধিবেশনের মধ্যে সর্বোচ্চ ৬০ দিনের বেশি বিরতি দেওয়ার সুযোগ নাই।
সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই সংক্ষিপ্ত চতুর্দশ অধিবেশন আহবান করা হয়েছে।

[১২] উল্লেখ্য, গত ৩ জুলাই শেষ হয় সংসদের বাজেট অধিবেশন।

  • সর্বশেষ