শিরোনাম
◈ লি‌নেল মে‌সি আবারও বার্সেলোনায় ফিরতে চান ◈ ফেসবুকে সম্পদের বিবরণী দিলেন প্রেস সচিব, করলেন রসিকতাও ◈ ভোট না দিলে ঘর বাড়ি সব পুড়াইয়া ছারখার করে দিব: বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী (ভিডিও) ◈ হাসপাতালে বিএনপি নেতা রিজভী ◈ এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ ◈ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব ◈ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি ভারতের পোশাক রপ্তানিকারকদের জন্য উদ্বেগের কারণ ◈ গাজীপুরের মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ ◈ জেন-জি আন্দোলনে জয়ী হলেও নির্বাচনে দাপট দেখাচ্ছে পুরোনো শক্তি

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২১, ০৭:৩১ বিকাল
আপডেট : ২৯ আগস্ট, ২০২১, ০৭:৩১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাফুফের সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করবে আরামবাগ ক্লাব

স্পোর্টস ডেস্ক : আরামবাগ ক্রীড়া সংঘের বিরুদ্ধে লাইভ বেটিং, স্পট ফিক্সিং, ম্যাচ ম্যানিপুলেশন ও অনলাইন বেটিংয়ের সঙ্গে সম্পৃক্ত থাকার প্রমাণ মিলেছে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। তাই ক্লাব কর্তৃপক্ষকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে বাফুফের পাতানো খেলা সনাক্তকরণ কমিটি। পাশাপাশি ১৬ ফুটবলার ও কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। চারজন কর্মকর্তাকে আজীবন নিষিদ্ধ করার সিদ্ধান্ত এসেছে।

ক্লাবের বিরুদ্ধে জরিমানা করায় দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থার সিদ্ধান্তের বিপরীতে আবেদন করবে বলে জানিয়েছে আরামবাগ কর্তৃপক্ষ।
রোববার (২৯ আগস্ট) ক্লাব সাধারণ সম্পাদক ইয়াকুব আলী বলেন, প্রেস রিলিজ দেখলাম। আমরা আবেদন অবশ্যই করবো।

আজীবন নিষেধাজ্ঞা পাওয়া ব্যক্তিরা হলেন, আরামবাগের সাবেক সভাপতি মিনহাজুল ইসলাম মিনহাজ, সাবেক টিম ম্যানেজার গওহর জাহাঙ্গীর রুশো, সাবেক ফিটনেস ট্রেইনার ভারতীয় নাগরিক মাইদুল ইসলাম শেখ ও অ্যাসিস্টেন্ট টিম ম্যানেজার আরিফ হোসেন।

ক্লাবের সাবেক ভারতীয় ফিজিও সঞ্জয় বোস, ভারতীয় গেম অ্যানালিস্ট আজিজুল শেখকে ফুটবলীয় কার্যকলাপ থেকে ১০ বছর নিষিদ্ধ করা হয়েছে। অন্যদিকে আরামবাগের সাবেক গোলরক্ষক আপেল মাহমুদকে ৫ বছর নিষিদ্ধ হয়েছেন। - আরটিভি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়