শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২১, ১১:৫৬ রাত
আপডেট : ২৪ আগস্ট, ২০২১, ০৬:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মঙ্গলবার থেকে বাংলাদেশসহ ৬ দেশের সঙ্গে কুয়েতের ফ্লাইট চালু

মিনহাজুল আবেদীন: [২] বাংলাদেশসহ ৬ দেশের সঙ্গে আবারো সরাসরি ফ্লাইট চালুর অনুমতি দিয়েছে কুয়েত সরকার। গত বুধবার (১৮ আগস্ট) দেশটির মন্ত্রিপরিষদ এ অনুমতি দেয়। কুয়েতের স্থানীয় সংবাদমাধ্যম আল রাই ও আল কাবাস এ সংক্রান্ত সংবাদ প্রকাশ করেছে। এভিয়েশন বিডি

[৩] সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে রোববার (২২ আগস্ট) থেকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিসর, নেপাল, শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি ফ্লাইট চালু হওয়ার কথা রয়েছে। আমিরাত সংবাদ

[৪] মন্ত্রিপরিষদ জানায়, এই ৬ দেশের যাত্রীদের দেশটিতে প্রবেশের ৭২ ঘণ্টা আগে করোনা নেগেটিভ সনদ, কুয়েত সরকার অনুমোদিত ফাইজার, অক্সফোর্ড, মাডার্না টিকা দুই ডোজ অথবা জনসন টিকা এক ডোজ নেওয়ার সনদসহ বিস্তারিত তথ্য দিয়ে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দিষ্ট প্লাটফর্মে নিবন্ধন করতে হবে। এরপর অনুমোদন পাওয়া প্রবাসীরা ‍কুয়েতে প্রবেশের সুযোগ পাবে। কুয়েত ফর বাংলাদেশি পেইজ

  • সর্বশেষ