শিরোনাম
◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী ◈ ভারতের পেট্রাপোলে পলাতক আ.লীগ নেতাদের বৈঠক, বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার ◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২১, ০৫:৫৬ বিকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২১, ০৫:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইসরায়েলি ফোন হ্যাকিং কোম্পানি সেলেব্রাইট বাংলাদেশের কাছে আর পণ্য বিক্রি করবে না: হারেৎজ

আসিফুজ্জামান পৃথিল: [২] ২০২১ সালের শুরুতেই এই সিদ্ধান্ত নেয় কোম্পানিটি। কিন্তু মে মাসে এই ঘটনা প্রথম প্রকাশ্যে আসে। ইসরায়েলি দৈনিক হারেৎজ বলছে, বাংলাদেশ এসব ব্যবহার করে ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন এবং গুমের’ ঘটনা ঘটায়, তাই এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।

[৪] মার্চ মাসে হারেৎজ প্রথমবারের মতো জানায়, সেলেব্রাইট র‌্যাবের কাছে গুপ্তচরবৃত্তির সরঞ্জাম বিক্রি করেছে। ইসরায়েলের এক মানবাধিকার আইনজীবী ইউটে ম্যাক দেশটির সর্বোচ্চ আদালতে এই ধরণের কেনাবেচা বন্ধ করতে এই পিটিশন দায়ের করেন।

[৫] যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যঅন্ড এক্সচেঞ্জ কমিশনে দাখিল করা নথিতে কোম্পানিটির বোর্ড বলছে, তারা ভবিষ্যতে নৈতিকতাবিরোধী বেচাকেনা রোধে একটি বিশেষ উপদেষ্টা কমিটি গঠন করেছেন।

[৬] কোম্পানিটি বলছে, তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর কাছে ডিজিটাল ফরেনসিক পণ্য বিক্রি করে। তাদের সবচেয়ে জনপ্রিয় পণ্যের নাম ইউনিভার্সাল ফরেনসিক এক্সট্রাকশন ডিভাইস। এই পষ্যেন মাধ্যমে ব্যবহারকারীর অগোচরে লক করা ফোন থেকে তথ্য হাতিয়ে নেওয়া যায়।

  • সর্বশেষ