শিরোনাম
◈ ৮ কোটি ১০ লাখ ডলার চুরির মামলায় ৯৯ বার পেছাল তদন্ত প্রতিবেদন ◈ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: ঢাকেশ্বরী মন্দিরে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ দুই হাইভোল্টেজ ম্যাচের আগে বার্সেলোনা শিবিরে জোড়া ধাক্কা ◈ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: রায়ের কপি পেলে পরবর্তী পদক্ষেপ, জানালেন শামা ওবায়েদ ◈ কিশোর গ্যাং প্রতিরোধে দেশের সব উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত ◈ টাইগার শ্রফকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৩, আরও যে তথ্য সামনে এসেছে ◈ ফ্রান্সে স্কুলের আন্দোলন যেভাবে রাজনৈতিক সংকটে পরিণত হলো ◈ সমস্যাটা তো হলো স্বরাষ্ট্রমন্ত্রীর, গুলি কেন খেলেন ইশরাক ভাই: নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ বিরোধিতার নামে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা: তারেক রহমান ◈ কেউ আইনের ঊর্ধ্বে নন, ইশরাকের বিষয়ে আরও যা বললেন আইনমন্ত্রী

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২১, ০৭:৪৪ বিকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২১, ০৭:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতীয় শোক দিবসে এফডিসিতে শুটিং করায় চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যে ক্ষোভ

মনিরুল ইসলাম: [২] জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস আজ ১৫ আগস্ট। এফডিসিতে চলচ্চিত্রের সকল সংগঠন শোক দিবসের নানা কর্মসূচি পালন করছে। সময় দুপুর ১২টা । ঠিক তখনই চোখে পড়লো এফডিসির মান্না ডিজিটাল কমপ্লেক্সের সামনে শুটিং চলছে। শুটিংয়ে অংশ নিয়েছেন টিভির জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম। পরিচালনা করছেন অনম বিশ্বাস।

[৩] খোঁজ নিয়ে জানা গেলো, করোনা সচেতনতা বিষয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানের একটি বিজ্ঞাপন চিত্রের শুটিং চলছে। জাতীয় শোক দিবসে এফডিসিতে শুটিং চলছে এ নিয়ে শুরু হয় সমালোচনা। দেখা দেয় চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যে ক্ষোভ।

[৪] এ বিষয়ে পরিচালকের কাছে জানতে চাইলে অনম বিশ্বাস দুঃখ প্রকাশ করেন। পরে শুটিং স্থগিত রাখেন। বাকীশুটিং কাল করবেন বলে তিনি জানান।

[৫] বিষয়টি শিল্পী সমিতির নজরে আসলে চলচ্চিত্র শিল্পী সমিতির সহ সভাপতি মনোয়ার হোসেন ডিপজল বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। আমরাও তো অনেক চলচ্চিত্রের শুটিং করেছি। কিন্তু যেখানে পুরো জাতি জাতীয় শোক দিবস পালনে ব্যস্ত সেখানে একজন জাতীয়পুরস্কার প্রাপ্ত একজন পরিচালক কিভাবে এই দিনে শুটিং করে। অভিনেতা মোশারফ করিমের এইদিনে শুটিং করা তার মোটেও উচিত হয়নি।

[৬] জানা গেছে, চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে ইতিমধ্যে এফডিসির এমডিকে বিষয় অবগত করা হয়েছে।

[৭] এদিকে, অভিনেতা মোশারফ করিমের সাথে কথা বলতে গেলে তিনি বিষয়টি এড়িয়ে যান। কোন মন্তব্য না করে এফডিসি প্রাঙ্গন ত্যাগ করেন।

  • সর্বশেষ