শিরোনাম
◈ অসমাপ্ত মেগা প্রকল্পে বাড়ছে ব্যয়ের বোঝা, কঠিন চ্যালেঞ্জে সরকার ◈ গাবতলী থেকে হাতিরঝিল হয়ে দাশেরকান্দি যাবে পাতাল মেট্রোরেল, একনেকে উঠছে প্রকল্প ◈ তারেক রহমানের ভারত সফরে বাংলাদেশের ‘কঠিন শর্ত’ : ভারতীয় গণমাধ্যমে খবর ◈ অসমাপ্ত প্রকল্প, বাড়তি ব্যয়—মেগা বোঝায় চাপে অর্থনীতি ◈ ‘ভিসা পলিসি ২০২৬’: নতুন নীতিমালায় বাংলাদেশের ভিসা ক্যাটাগরিতে যেসব পরিবর্তন আসছে ◈ নারীদের হাতে স্টিয়ারিং: রাজধানীতে দুইতলা বাস চালাবেন নারী চালকরা, স্বপ্ন ও সাহসের নতুন যাত্রা ◈ বিমানের পি‌ঠে মালপত্র, প্রাণ হাতে নিয়ে আকাশপথে যাত্রা ◈ শেখ হাসিনার প্রত্যর্পণ: ভারতীয় আইনে কী হতে পারে পরবর্তী ধাপ ◈ বিচারপতি একেএম আসাদুজ্জামানকে দুদক চেয়ারম্যান নিয়োগ ◈ পোশাকের পর যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি পণ্য ফুটওয়্যার, এক বছরে রপ্তানি বেড়েছে ৫২%

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২১, ০৬:২৮ বিকাল
আপডেট : ০৯ আগস্ট, ২০২১, ০৬:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

শেখ ফারিদ: [২] সাতক্ষীরা শহরের আমতলা মোড় এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৯ আগষ্ট) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

[৩] নিহত বিদ্যুৎ শ্রমিক আমিরুল ইসলাম রনি (২৮) সাতক্ষীরা শহরের রাজারবাগান উত্তরপাড়া এলাকার মোসলেম আলীর ছেলে। পেশায় সে একজন বিদ্যুতের মিস্ত্রি।

[৪] রাজারবাগান উত্তরপাড়া এলাকার রোকনুজ্জামান সুমন জানান, আমতলা মোড়ের টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে আব্দুল আহাদের বাড়ির তৃতীয় তলায় বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন আমিরুল ইসলাম। এ সময় অসাবধাণতা বসত বিদ্যুৎ সংযোগের ৩৩ হাজার ভোল্টের লাইনের সঙ্গে স্পর্শ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

[৫] বাড়ির মালিক আব্দুল আহাদ জানান, বাড়ির তৃতীয় তলায় বিদ্যুৎ সংযোগের জন্য মিস্ত্রী আমিরুলকে সকালে ডেকে আনা হয়েছিল। তিনি ছাদে কাজ করছিলেন। হঠাৎ শব্দ শুনে উপরে গিয়ে দেখি বিদ্যুৎ স্পষ্ট হয়েছেন আমিরুল। তার শরীর ঝলসে মারা গেছে।

[৬] সাতক্ষীরা সদর থানার এএসআই সাইফুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন তিনি। তদন্ত কার্যক্রম চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়