শিরোনাম
◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শি‌পের সে‌মিফাইনা‌লে আজ রা‌তে বাংলা‌দেশ-পা‌কিস্তান মু‌খোমু‌খি ◈ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, শুরুতে চলবে ৪টি ফ্লাইট ◈ অন্য দেশের বরাদ্দ করা অব্যবহৃত হজের কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের ◈ শেখ হাসিনাকে ফেরাতে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন, এখন ভারতের সিদ্ধান্তের অপেক্ষা: আইনমন্ত্রী ◈ ডিসেম্বরে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা, যে ৫ কারণে ফেরা কঠিন হতে পারে! ◈ ড্রাইভিং শিখতে ইচ্ছুকদের জন্য সুখবর, ২০ হাজার চালকে ফ্রিতে প্রশিক্ষণ দেবেন বিআরটিসি ◈ বঙ্গোপসাগরে লঘুচাপ ঘনীভূত, দেশের তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস ◈ গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেডে পরিস্থিতি ও যানবাহন চলাচল স্বাভাবিক ◈ ডিসেম্বরের মধ্যেই প্রকাশ হবে এইচএসসি সাপ্লিমেন্টারি ও পুনর্মূল্যায়নের ফল: শিক্ষামন্ত্রী ◈ ২০২৭ সালে ভ্রমণের জন্য বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ কানাডা, তালিকায় শীর্ষ ১৫-তে যারা

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২১, ১২:৪৪ দুপুর
আপডেট : ০৯ আগস্ট, ২০২১, ০১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কান্নায় ভেঙে পড়লেন মেসি, বললেন ‘আবার ফিরব’ (ভিডিও)

ডেস্ক রিপোর্ট: মেসি আবেগ প্রবণ হলেও এমন মেসিকে কি কখনো দেখেছেন যে, হাজির হয়েই কান্না শুরু করেছেন! চোখের পানি মুছতে সাহায্য লাগল স্ত্রী আন্তেনেল্লো রোকুজ্জের। কথা বলা শুরুর পর মেসি বললেন, ‘এটা আমার ঘর, এখানে আবার ফিরব’।

আজ রোববার বার্সেলোনার নু ক্যাম্পে মেসির এই বিদায়ী সংবাদ সম্মেলন ঘিরে তৈরি হয়ে আবেগঘন এক পরিবেশ। ২১ বছরের একটা অধ্যায় শেষ হলো এবার।

সংবাদ সম্মেলনে ফেরার ব্যাপারে মেসি বলেন, ‘আমার এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে কয়েক বছর পর এখানে ফিরে আসব। এটা আমার বাড়ি। আমার ঘর। আমি বার্সেলোনায় থাকতে চেয়েছি। এটাই আমার পরিকল্পনা ছিল এবং আজ আমি বিদায় বলতে চাই যেখানে পুরো জীবনটা কাটিয়েছি।’

২১ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে মেসিকে ছাড়ার ঘোষণা দেয় বার্সেলোনা। নতুন চুক্তির জন্য প্রস্তুত ছিল দুই পক্ষই। কিন্তু তাতে বাধা হয়ে দাঁড়ায় লা লিগার অবকাঠামোগত বাধ্যবাধকতা। পরে সংবাদ সম্মেলনে এসে সেটি ব্যাখ্যা করেন ক্লাবটির প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা।

জানা যায়, পুরোপুরি আর্থিক কারণেই বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন করা যাচ্ছে না। ২৫ মিলিয়ন ইউরো বেতন প্রস্তাব দেওয়ার জন্য বার্সার কমাতে হতো ১০০ মিলিয়ন ইউরোর বেতন! মেসিকে নতুন চুক্তি দিতে হলে বেতন কমাতে হতো অন্য খেলোয়াড়দের। এটা সহজ নয় কারণ তাদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করা আছে!’

বার্সায় স্বপ্নের মতো সময় কাটিয়েছেন মেসি। জিতেছেন ১১ লা লিগা, ৮ স্প্যানিশ সুপার কাপ, ৬ কোপা দেলরে ও ৪টি চ্যাম্পিয়ন্স লিগ। ২০০৪ সাল থেকে ২০২১ এই সময়ে বার্সার হয়ে খেলে মেসি করেছেন ৭০৯ গোল। ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। সর্বকালের সেরা খেলোয়াড়ও বলা যায়। সেই মেসি এবার ছাড়ছেন ক্লাব। ফুটবল ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কের একটির ইতি ঘটছে!

  • সর্বশেষ