শিরোনাম
◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু ◈ ভোটার তালিকা হালনাগাদ ২০২৬: খসড়া প্রকাশ ৫ নভেম্বর, চূড়ান্ত তালিকা ২৫ নভেম্বর ◈ সৌদি আরবের আইনে সাজা হলে সরকারের কিছু করার থাকে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী ◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২১, ১০:০৮ দুপুর
আপডেট : ০৫ আগস্ট, ২০২১, ১০:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউ ইয়র্কে খাবার নিয়ে এক বারবিকিউতে ৫ মারামারি

তোফাজ্জল লিটন, নিউইয়র্ক, জ্যাকসন হাইটস এলাকাবাসী সংগঠনের আয়োজনে এক বারবিকিউ পার্টিতে পাঁচটি মারামারি সংঘটিত হয়েছে। তর্কাতর্কি ও হাতাহাতির একপর্যায়ে পুলিশ আসলেও কাউকে গ্রেফতার করা হয়নি। ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা রেস্টুরেন্টে ৪ আগস্ট রাতে এ ঘটনা ঘটে। বিকাল থেকে শুরু হওয়া এই বারবিকিউ পার্টি চলে মধ্যরাত পর্যন্ত।

যে ১০ জনের মধ্যে মারামারি হয়েছে তারা হলেন,জসি চৌধুরী ও লিটু চৌধুরী। মোঃ তুহিন ও তানভীর বাবু। নমি আলম-মুক্তা রহমান। দুলাল মিয়া ও জাহাঙ্গীর । সায়েম ও শহীদ ।

মারামারি প্রসঙ্গে লিটু চৌধুরী বলেন, আমি আমার স্ত্রী সহ রেস্টুরেন্ট এর ভিতরে খাওয়া-দাওয়া করছিলাম। এমন সময় জসি চৌধুরী এসে মাদারফাকার বলে সবাই কে গালাগালি করে বের হয়ে যেতে বলে। আমি তখন তাকে বললাম ভাই পরিবার নিয়ে এসেছি।

লিটু চৌধুরী আরো বলেন, জসি ভাই আপনার এই ধরনের গালিগালাজ করা ঠিক হয়নি। সে আরো অকথ্য ভাষায় গালাগালি করে তখন। একপর্যায়ে আমি বাহিরে আসলে সে আমাকে চড় মারে। অতিরিক্ত মদ্যপানের কারণে এই ঘটনাগুলো ঘটেছে বলে আমার বিশ্বাস ।

মোঃ তুহিন বলেন, রফিক ভাই বিফ স্টেক তৈরি করেছিলেন, সবাই লাইনে থাকলেও তানভীর বাবু লাইন ভঙ্গ করে খাবার নিতে চাই আমি বাধা দিলে সে 'তুই চিনিস আমি কে' সহ আরও উদ্ধতপূর্ণ আচরণ করে। এক পর্যায়ে সে আমাকে ধাক্কা দেয় আমার কিশোর সন্তানের সামনে। আমি আমার ছেলের সামনে মারামারি না করে পুলিশ এ কল দেই পুলিশ আধা ঘন্টার মধ্যে ঘটনাস্থলে আসে। অভিযুক্ত কাউকে পুলিশ পাইনি তখন।

জানা যায় অন্য তিনটি ঘটনার দুটি খাবার কেন্দ্রিক হলেও একটি ছিল সিনিয়র-জুনিয়র সমস্যা। সিনিয়র জাহাঙ্গীর মিয়াকে জুনিয়র দুলাল নাম ধরে ডাকলে তাদের মধ্যে তর্কাতর্কি ও হাতাহাতি হয়।

জ্যাকসন হাইটস এলাকাবাসীর সভাপতি সাকিল মিয়া ও সাধারণ সম্পাদক মো. আলম নমি এর নেতৃত্বে এই বারবিকিউ পার্টি আয়োজন করা হয়েছিল। বারবিকিউ পার্টি তে অন্তত আড়াইশ মানুষ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ