শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২১, ১২:২৪ রাত
আপডেট : ০৪ আগস্ট, ২০২১, ১২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘টিকা ছাড়া ১৮ বছরের ঊর্ধ্বে কেউ বাইরে বের হতে পারবে না’ প্রচারিত তথ্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়নি

তাপসী রাবেয়া: [২] মঙ্গলবার দিবাগত রাতে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

[৩] ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিভিন্ন টিভি চ্যানেলের নিউজ স্ক্রলে ‌‌টিকা নেওয়া ছাড়া ১৮ বছরের ঊর্ধ্বে কেউ বাইরে বের হতে পারবে না বলে যে সংবাদটি প্রচার হচ্ছে তা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়নি। প্রচারিত এই তথ্য সঠিক নয়।’

[৪] ০৩ আগস্ট করোনা পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক গণমাধ্যমকে বলেন, ১১ আগস্ট থেকে ১৮ বছরের ঊর্ধ্বে কেউ টিকা না নিয়ে রাস্তায় চলাফেরা করলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

[৫] মন্ত্রী বলেন, "টিকা ছাড়া ১৮ বছরের ঊর্ধ্বে কেউ রাস্তায় বের হলেই শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হবে। দরকার হলে এ ব্যাপারে অধ্যাদেশ জারি করেও শাস্তি দেয়া হতে পারে"।

[৬] তিনি আরও বলেন, "স্বাস্থ্য মন্ত্রণালয় ছয় দিনে এক কোটি মানুষকে টিকা দেওয়ার ব্যবস্থা করেছে। সুতরাং টিকা ছাড়া ১৮ বছরের ঊর্ধ্বে কেউ রাস্তায় বের হলে শাস্তির মুখোমুখি হতে হবে।"

[৭] উল্লেখ্য,  চলমান কঠোর বিধি-নিষেধ আগামী ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এরপরই দোকানপাট খুলে দেওয়াসহ চালু করে দেওয়া হবে গণপরিবহন। ১১ আগস্ট থেকে বিধি নিষেধ তুলে দেওয়ার ঘোষণা দেয়া হয়।

  • সর্বশেষ