শিরোনাম
◈ যুদ্ধ, ভিসা জটিলতা ও ফ্লাইট বাতিল—তিন দিকের চাপে শ্রমবাজার ◈ বিশ্ব পানি দিবস আজ: নিরাপদ পানি পাচ্ছে না দেশের প্রায় ১০ কোটি মানুষ ◈ বিশাল সিঙ্কহোলের দাপটে আতঙ্কে তুরস্কের কৃষকরা, বিপর্যস্ত কৃষিজমি, ঘরবাড়ি তলিয়ে যাওয়ার ভয় ◈ প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ◈ সাংবাদিক আনিস আলমগীরকে টেলিফোন করে যা বললেন প্রধানমন্ত্রী ◈ ইরানের পদক্ষেপে উদ্বেগ, হরমুজে নিরাপদ চলাচলে ২২ দেশের অঙ্গীকার ◈ জামালপুরে ভাসমান ড্রাম ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, চার শিশুর মৃত্যু ◈ রাজধানীসহ ১৫ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৫ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ বাংলাদেশ খুলেছে দরজা, ভারত কবে দেবে পূর্ণ ভিসা সেবা? ◈ ডলার বাড়ায় চাপে স্বর্ণ, দামে বড় দরপতন

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২১, ০৪:০৭ দুপুর
আপডেট : ০১ আগস্ট, ২০২১, ০৪:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেশি করে গো-মাংস খাওয়ার পরামর্শ দিলেন বিজেপিশাসিত মেঘালয়ের মন্ত্রী

আসিফুজ্জামান পৃথিল: [২] মুরগির মাংস, ছাগলের মাংস কিংবা মাছের বদলে গরুর মাংস বেশি করে খেতে আহ্বান জানিয়েছেন ভারতের মেঘালয় রাজ্যের বিজেপি মন্ত্রী সানবোর সুল্লাই। এর মধ্য দিয়ে তার তার দল যে গরুর মাংস খাওয়ার বিরোধী নয়, সেকথাই প্রেমাণ করতে চেয়েছেন তিনি। আনন্দবাজার

[৩] শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সুল্লাই বলেন, ‘মুরগির মাংস, ছাগল কিংবা মাছের পরিবর্তে আমি রাজ্যের বাসিন্দাদের গরু খাওয়ার জন্য উৎসাহিত করব। আর এতে বিজেপি যে গোমাংস খাওয়ার উপর নিষেধাজ্ঞা চাপাতে পারে, মানুষের সেই ধারণাও ভুল প্রমাণিত হবে।’ সংবাদ প্রতিদিন

[৪] গো-মাংস ভক্ষণের বিরোধী ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। দেশটির একাধিক বিজেপিশাসিত রাজ্যে এই সংক্রান্ত আইনও আনা হয়েছে। কোথাও আবার গো-মন্ত্রণালয়ও গঠিত হয়েছে। সম্প্রতি বিজেপিশাসিত আসাম বিধানসভায় গবাদি পশু সংরক্ষণ বিল পেশ করেছেন মুখ্যমন্তী হিমন্ত বিশ্বশর্মা। যেখানে বলা হয়েছে, মন্দিরের পাঁচ কিলোমিটারের মধ্যে গোমাংস বিক্রি করা যাবে না।

[৫] একইসঙ্গে হিন্দু, শিখ ও জৈন সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলোতে গোমাংস ক্রয়-বিক্রয়ে নিষেধাজ্ঞা জারি করা হবে। সিনিয়র বিজেপি নেতা সুল্লাই গত সপ্তাহেই মেঘালয়ের মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। এরপরই তিনি বলেন, গণতান্ত্রিক দেশে প্রত্যেকেরই নিজের পছন্দমতো খাবার খাওয়ার অধিকার রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়