শিরোনাম
◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত ◈ গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে জীবিত গরু ও হালাল মাংস আমদানির দাবি ◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস ◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ ◈ সোবহানার সেঞ্চুরি কা‌জে আস‌লো না, বাংলাদেশ নারী দল‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে সি‌রিজ জিত‌লো অ‌স্ট্রেলিয়া ◈ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, এক দিনে হাসপাতালে ভর্তি রেকর্ড ২১৯৩ জন ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাংচুর: ১ কোটি টাকায় সন্ত্রাসী ভাড়া করা হয়, তদন্তে চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২১, ০১:২৫ দুপুর
আপডেট : ০১ আগস্ট, ২০২১, ০১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তিন দিনের রুম কোয়ারেন্টাইন শেষে অনুশীলনে বাংলাদেশ , বিকেলে অনুশীলনে মাঠে নামবে অস্ট্রেলিয়া

মাহিন সরকার : [২] মাঠের বাইরে নানা আলোচনা নিয়ে সরগরম ছিল অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরকে কেন্দ্র করে। করোনাকালীন জৈবসুরক্ষিত পরিবেশকে কেন্দ্র করে ক্রিকেট অস্ট্রেলিয়ার নানা শর্ত নিয়েই মূলত সকল আলোচনা। অবশেষে সবকিছু ছাপিয়ে শুরু হচ্ছে মাঠের কার্যক্রম।

[৩] জিম্বাবুয়ে সফর থেকে ফিরে তিন দিনের রুম কোয়ারেন্টাইন শেষে রোববার ১ আগস্ট অনুশীলনের জন্য মাঠে নেমেছে বাংলাদেশ দল। মিরপুর শেরে বাংলায় মাহমুদউল্লাহর নেতৃত্বে ১৭ জনের স্কোয়াড নিয়ে শুরু হয়েছে এই অনুশীলন। আর বিকেলে অনুশীলনে নামার কথা রয়েছে অস্ট্রেলিয়ার।

[৪] দুই দলের ক্রিকেটার, কোচিং ও সাপোর্টিং স্টাফদের কোভিড পরীক্ষার ফল নেগেটিভ আসায় কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই শুরু হচ্ছে সিরিজের আনুষ্ঠানিক কার্যক্রম।

[৫] সোমবার ২ আগস্ট বাংলাদেশ বিকেলে ও অস্ট্রেলিয়া সকালে অনুশীলন করবে। দুই দলের পাঁচ ম্যাচ সিরিজ শুরু হবে ৩ আগস্ট সন্ধ্যা ৬টায়। পরের চারটি ম্যাচ ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। প্রতিটি ম্যাচ দিবারাত্রির। সবগুলো খেলাই হবে মিরপুর শেরে বাংলায়।

[৬] জিম্বাবুয়ের বিপক্ষে একটি সফল সফর শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে নামছে বাংলাদেশ। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে তিন ধাপে বাংলাদেশ জিম্বাবুয়ে সফরে গিয়েছিল। একমাত্র টেস্ট ম্যাচ দিয়ে শুরু হয় সফর, শেষ হয় টি-টোয়েন্টি দিয়ে। গত ২৯ জুলাই দেশে ফিরে বিমানবন্দর থেকে সরাসরি পুরো দল চলে যায় কোয়ারেন্টাইনে। রবিবার শেষ হয়েছে কোয়ারেন্টাইন পর্ব।

[৭] জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ও ওয়ানডেতে একচেটিয়াভাবে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। আর টি-টোয়েন্টিতে এসে এক ম্যাচে পেতে হয়েছে হারের স্বাদ। তবে সিরিজ জয়ে বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা।

[৮] একটি সফল সফর শেষেও তৃপ্তির ঢেকুর তোলার সুযোগ নেই মাহমুদউল্লাহ রিয়াদদের সামনে। এবার ঘরের মাটিতে অগ্নি পরীক্ষা অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেই পরীক্ষায় সফল হতে হলে প্রস্তুতির কোনো ঘাটতি রাখা যাবে না।

  • সর্বশেষ