শিরোনাম
◈ আড়াই মাস পর দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে প্রশ্নপত্র প্রিন্ট করার দিকে আমরা ধাবিত হচ্ছি: শিক্ষামন্ত্রী ◈ মেয়ের জন্মদিনে লিটন দা‌সের রেকর্ড, সেঞ্চুরি উৎসর্গ রাজকন্যাকে ◈ পেলের সতীর্থ, ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দিনো সানি মারা গেছেন ◈ অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির ◈ শেখ হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ কার্যালয় খুললেন ছাত্রলীগ নেতাকর্মীরা ◈ শেখ হাসিনাকে ফেরাতে ভারতের আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ পাকিস্তান ২৪ বছরে বাংলাদেশের অর্থনীতির যে ক্ষতি করেছে গত ১৭ বছরে তার চেয়েও বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী ◈ বাউবি’র এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৪.৭৫ শতাংশ ◈ কুমিল্লায় ডেনিম গার্মেন্টস এক মাসের জন্য বন্ধ ঘোষণা

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২১, ০৩:৩৩ দুপুর
আপডেট : ৩১ জুলাই, ২০২১, ০৩:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দেখা যাবে দুটি চ্যানেলে

রাহুল রাজ: [২] বাংলাদেশে এসে পৌঁছেছে অস্ট্রেলিয়া। ঢাকার একটি হোটেলে তিন দিনের কোয়ারেন্টাইন শেষে আগামী ৩ আগস্ট প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সিরিজের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট।

[৩] অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ থেকে সরাসরি দেখা যাবে স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস এবং জিটিভিতে। এছাড়া র‌্যাবিটহোল স্পোর্টসের ওয়েবসাইটেও পাঁচটি ম্যাচ সরাসরি স¤প্রচার করা হবে। প্রতিটি ম্যাচ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সন্ধ্যা ৬ টা থেকে।

[৪] বাংলাদেশ দল : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাইম শেখ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন।

[৫] অস্ট্রেলিয়ার দল : অ্যাশটন অ্যাগার, ওয়েজ অ্যাগার, জেসন বেহ্রেন্ডর্ফ, অ্যালেক্স ক্যারি, ড্যান ক্রিশ্চিয়ান, জশ হ্যাজেলউড, ময়েসেস হেনরিকস, মিচেল মার্শ, রাইলি মেরেডিথ, বেন ম্যাকডরমট, জশ ফিলিপ, মিচেল স্টার্ক, মিচেল সুইপসন, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রæ টাই, ম্যাথু ওয়েড (সহ অধিনায়ক), অ্যাডাম জাম্পা।

  • সর্বশেষ