শিরোনাম
◈ তারেক রহমানের চীন সফর: দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন সমীকরণ দেখছে ভারতীয় গণমাধ্যম ◈ চুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই লেবাননে ইসরাইলের ড্রোন হামলা ◈ ‘জনবান্ধব নয়, গরিবের ওপর বাড়তি চাপ সৃষ্টিকারী বাজেট: সংসদে রফিকুল ইসলাম খান ◈ আসিয়ান সদস্যপদে মালয়েশিয়ার সমর্থন, তিস্তায় সর্বোচ্চ সহযোগিতা করবে চীন: পররাষ্ট্রমন্ত্রী ◈ কৃষি ও খাদ্য নিরাপত্তায় বাংলাদেশের পাশে বিশ্বব্যাংক, সহায়তা ১১০ কোটি ডলার ◈ দেশের স্বার্থ রক্ষাই আমাদের দায়িত্ব, চীন-মালয়েশিয়া সফরের সব অর্জন জনগণের: সংসদে প্রধানমন্ত্রী ◈ বিদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা দিলো মার্কিন দূতাবাস ◈ আমরা সবাই চাই, আমাদের রিলেশন হবে মিউচুয়াল রেসপেক্ট এবং ইকুইটির ভিত্তিতে: মির্জা ফখরুল ◈ জাতীয় পরিচয়পত্র ১৫ বছর পূর্ণ হলেই নবায়ন বাধ্যতামূলক করতে ভাবছে নির্বাচন কমিশন! (ভিডিও) ◈ ক্রীড়াবিদদের সুযোগ দিলে বিশ্বে বাংলাদেশের মর্যাদা আরও বাড়বে: সেনাপ্রধান

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২১, ০৫:৫১ বিকাল
আপডেট : ২৬ জুলাই, ২০২১, ০৫:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিএমপির দক্ষিণ বিভাগে 'বডি ওর্ন ক্যামেরা’ কার্যক্রম উদ্বোধন

রাজু চৌধুরী : [২] সিএমপিতে ট্রাফিক সদস্যদের পাশাপাশি অপবাধ দমন ও আইন-শৃংখলা রক্ষায় দায়িত্বরত পুলিশ সদস্যদেরকে 'বডি ওর্ন ক্যামেরা’ দেয়া হয়েছে। পরীক্ষামূলকভাবে মাঠ পর্যায়ে এই কার্যক্রম শুরু করা হয়েছে। এসব ক্যামেরা ভ্রাম্যমাণ সিসিটিভির মতো কাজ করবে। পাইলট প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে নগর পুলিশের উত্তর, দক্ষিণ, পশ্চিম ও বন্দর জোনের চার থানায় (কোতোয়ালি, ডবলমুরিং, পাঁচলাইশ ও পতেঙ্গা) সাতটি করে বডি ওর্ন ক্যামেরা দেওয়া হয়।

[৩] সোমবার (২৬শে জুলাই) বেলা ১১.৩০টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ বিভাগ) বিজয় বসাক বিপিএম পিপিএম (বার) দক্ষিণ বিভাগের পুলিশ সদস্যদের শরীরে ‘বডি ওর্ন ক্যামেরা’ কার্যক্রম উদ্বোধন করেন।

[৪] উপ-কমিশনার (দক্ষিণ) বিজয় বসাক বলেন, মাঠপর্যায়ে কর্তব্যরত পুলিশ অপরাধীসহ বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে দায়িত্ব পালনকালে সেখান থেকে জিপিএস সিস্টেমের মাধ্যমে ক্যামেরাযুক্ত ওই পুলিশ কর্মকর্তার অবস্থান এবং ওই পুলিশ অফিসারের কার্যক্রমের ভিডিও কেন্দ্রীয়ভাবে সরাসরি তদারকি করা যাবে। ক্যামেরা থাকলে ঘটনার মূল রহস্য উদঘাটন সহ অনাকাঙ্ক্ষিত ঘটনাও এড়ানো সম্ভব হবে।

[৫] পুলিশের চোখ এড়িয়ে গেলেও এই ক্যামেরা সবকিছু রেকর্ড করে রাখবে। এই ক্যামেরা অডিও, ভিডিও এবং ছবি ক্যাপচার করা যায়। এই ভাবে অপরাধ নিয়ন্ত্রণ প্রক্রিয়া দ্রুততর হবে। ফুটেজ পর্যালোচনা করে তদন্ত কাজ সম্পন্ন করা যাবে। তিনি আরও বলেন, এই উদ্যোগ ডিজিটালাইজেশনের পথে সিএমপিকে আরো এক ধাপ এগিয়ে নিবে।

[৬] পুলিশ কর্মকর্তারা বলছেন, পুলিশের কাজে স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহিতা আনয়নের লক্ষ্যে এ উদ্যোগ। এসব ক্যামেরা দায়িত্বরত পুলিশ সদস্যদের ডিউটি তদারকির পাশাপাশি তাঁদের নিরাপত্তায় ভ্রাম্যমাণ সিসিটিভি হিসেবে কাজ করবে। পাশাপাশি জিপিএস ট্র‍্যাকিংয়ের মাধ্যমে দ্রুত লোকেশন শনাক্ত করা সম্ভব হবে।সম্পূর্ণ এইচডি ফরম্যাটে ১৬ মেগাপিক্সেলের এ ক্যামেরায় একটানা ৮ ঘণ্টা দৃশ্য ও শব্দ ধারণ করা যাবে। বৈরী আবহাওয়াতেও এই ক্যামেরা গুলো সচল থাকবে। দায়িত্বরত পুলিশের পক্ষে এই ক্যামেরার ফুটেজ ইচ্ছে করলেই মুছে ফেলার সুযোগ নেই বলে জানান কর্মকর্তারা।

[৭] এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ আমিনুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন) মোঃ মূজাহিদুল ইসলাম, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নেজাম উদ্দিন সহ দক্ষিণ বিভাগের বিভিন্ন স্তরের পুলিশ সদস্যবৃন্দ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়