শিরোনাম
◈ নাইজেরিয়ায় বিশাল লিথিয়াম ও বহুমূল্য খনিজের সন্ধান, বদলে যেতে পারে অর্থনীতির চিত্র ◈ গলায় ইট বেঁধে কুকুর নদীতে নিক্ষেপ: প্রধানমন্ত্রীর নির্দেশের পর অভিযুক্ত গ্রেপ্তার ◈ ইরানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি, ‘পূর্ণ শক্তি প্রয়োগ হলে অস্তিত্বই থাকবে না’ ◈ ভারতের বিরু‌দ্ধে সিরিজ জিত‌লে সেটা হবে আমা‌দের জন‌্য স্পেশাল: আয়ারল‌্যান্ড অধিনায়ক ◈ চীনের ১১ প্রতিষ্ঠানের ৯.২১ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেল বাংলাদেশ ◈ সিগারেট খেতে নিষেধ করায় ছাত্রদল নেতাসহ ছয়জনকে গুলি (ভিডিও) ◈ স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়ে মাদকের বড় চালান আসে: সংসদে গয়েশ্বর ◈ জামালপুরের সাবেক এমপি নুর মোহাম্মদ গুলশান থেকে গ্রেপ্তার ◈ আমি প্রথম বলির পাঁঠা, কিন্তু শেষ নই, এরপর একে একে সবাই টার্গেট হবেন: মাহফুজ আলম ◈ বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহ্‌দী আমিন

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২১, ০১:১৫ দুপুর
আপডেট : ২৪ জুলাই, ২০২১, ০১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঠাকুরগাঁওয়ে এতিম শিশুর ভ্যানগাড়ি চুরি, ভ্যানগাড়ি কিনে দিলেন উপজেলা চেয়ারম্যান

জাকির হোসেন: [২] ঠাকুরগাঁওয়ের হরিপুরের সেই এতিম অসহায় ১০'বছরের  শিশু মিজানের  একমাত্র রোজগারের অবলম্বন (ভ্যানগাড়ি) চুরি হওয়ার ঘটনা ফেসবুকে ভাইরাল হওয়ায়  নতুন ভ্যানগাড়ি কিনে দিলেন হরিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল।
[৩] শুক্রবার বিকালে হরিপুর উপজেলার বেলুয়া হটাৎ পাড়া গ্রামে শিশু মিজানের বাড়িতে গিয়ে একটি নতুন ভ্যানগাড়ি প্রদান করেন তিনি।সেই সাথে শিশু মিজানের মাকে বিধবা ভাতা ও আশ্রয়ন প্রকল্পের ঘর দেয়ার অঙ্গীকার করেন তিনি।
[৪] এ সময় উপস্থিত ছিলেন ২নং আমগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পাভেল তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোজাফ্ফর আহম্মেদ মানিক,আনোয়ার হোসেন,হরিপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম,সম্পাদক মিজানুর রহমানসহ আরো অনেকে।
[৫] উল্লেখ্য যে,গত (১৮ জুলাই) রবিবার জেলার রাণীশংকৈল উপজেলা থেকে এই শিশু মিজানের ভ্যানগাড়িটি চুরি হয়। অসহায় মিজান তার একমাত্র উপার্জনের ভ্যানগাড়িটি হারিয়ে মানবেতর জীবনযাবন করছিলেন সেই ঘটনাটি ফেসবুকে ভাইরাল হলে তার দৃষ্টি আকর্ষণ হয়। পরে শিশু মিজানের পরিবারের খোঁজখবর নিয়ে তাকে এই ভ্যান গাড়ি উপহার দেন। এই মানবিক সহায়তার কারণে উপজেলা চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল পুরো উপজেলার মানুষের কাছে প্রসংসায় ভাসছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়