শিরোনাম
◈ আমিরাতে লটারিতে সাড়ে তিন কোটি টাকা জিতলেন বাংলাদেশি প্রবাসী আলাউদ্দিন ◈ ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যেসব কথা বলা হলো ◈ জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান বিএনপির ◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন?

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২১, ০৭:২৭ বিকাল
আপডেট : ১৯ জুলাই, ২০২১, ০৭:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পদ্মার ৩৫কেজির বাঘাআইড় ৪৫হাজার ৫’শ টাকায় বিক্রি

কামাল হোসেন: [২] রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা-যমুনা নদীর মোহনায় ৩৫কেজি ওজনের এক বাগাআইড় মাছ ধরা পড়েছে। সোমবার (১৯জুলাই) সকালে মানিকগঞ্জের জাফরগঞ্জ এলাকার জেলে রশিদ হালদারের জালে মাছটি ধরা পড়ে।

[৩] পরে বেলা ১০টার দিকে মাছটি বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়া ৫ নং ফেরিঘাট এলাকায় আনলে শাকিল সোহান মৎস আড়ৎ এর মালিক সম্রাট শাহজাহান শেখ সর্বোচ্চ দর দাতা হিসাবে ১হাজার ১শ৩০টাকা কেজি দরে মোট ৩৯হাজার ৫শ৫০টাকায় মাছটি কিনে নেন।

[৪] পরে মুঠোফোনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করে বিকেলে নাটোরের এক ব্যবসায়ী'র নিকট মাছটি ১হাজার ৩শ টাকা কেজি দরে মোট ৪৫হাজার ৫শ টাকায় বিক্রি করেন।

[৫] মাছটির ক্রেতা ব্যবসায়ী শাজাহান শেখ বলেন, পদ্মায় এত বড় বাগাইড় মাছ সাধারণত খুব একটা পাওয়া যায় না। তাই মাছটি কিনে নিয়েই নাটোরের এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেই।

[৭] রশিদ হালদার বলেন, বড় বাগাআইড় মাছটি আমার দুশ্চিন্তা কমিয়ে দিয়েছে। এবারের ঈদটা পরিবার পরিজনদের নিয়ে ভালই কাটবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়