শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২১, ১১:৫৮ দুপুর
আপডেট : ১৯ জুলাই, ২০২১, ১১:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ রেখে স্বামী উধাও

আবদুল করিম: [২] চট্টগ্রামের লোহাগাড়ায় ফারজানা ইয়াছমিন কলি (২০) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ হাসপাতালে রেখে পালিয়ে গেছে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন। রবিবার রাতে শ্বশুর বাড়ির লোকজন ওই গৃহবধূর লাশ হাসপাতালের জরুরি বিভাগে রেখে কৌশলে হাসপাতাল থেকে পালিয়ে গেলেও শ্বাশুড়ি স্থানীয়দের হাতে আটক হয়।

[৩] গৃহবধূ ফারজানা ইয়াছমিন কলি উপজেলার চরম্বা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আতিয়ার পাড়ার প্রবাসী আজিজ মাষ্টারের কন্যা। একই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মাইজবিলা পূর্বপাড়া এলাকার জিয়াউর রহমানের স্ত্রী।

[৪] নিহত কলির পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন তাদের মেয়েকে নির্যাতন করে আসছিল। স্বামী জিয়াউর রহমান ও শ্বাশুড়ি মিলে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলেছে বলে অভিযোগ করেন।শ্বাশুড়ি রাজিয়া বেগম জানান, ঘটনার দিন তাদের পুত্রবধূকে টয়লেটে অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় দ্রুত হাসপাতালে নিয়ে আসি।

[৫] উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শেখ মোহাম্মদ ফয়সাল জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মেয়েটির মৃত্যু হয়েছে। তার গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

[৬] খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু। তিনি জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়