শিরোনাম
◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে ◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা গড়তে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২১, ০২:৪১ রাত
আপডেট : ১৮ জুলাই, ২০২১, ০২:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকা কলেজে সেচ্ছাসেবী সংগঠন 'ইচ্ছের' মশক নিধন কর্মসূচী পালিত

আবদুল হাকিম: [২]করোনার পাশাপাশি ডেঙ্গুরও বিস্তার বেড়েছে। প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের অধিকাংশই রাজধানীর। এমতবস্থায় রাজধানীতে ডেঙ্গু নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে সেচ্ছাসেবী সংগঠন ‘ইচ্ছে’। সংগঠনটির পক্ষ থেকে

[৩] শনিবার (১৭ জুলাই) দুপুরে ঢাকা কলেজ ক্যাম্পাসে এডিস মশা নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ আইকে সেলিমুল্লাহ খোন্দকার বলেন, বর্ষার বৃষ্টিপাতের কারণে বিভিন্ন স্থানে পানি জমে এডিস মশার জন্ম নিচ্ছে। করোনার কারণে ক্যাম্পাস বন্ধ থাকায় সেদিকে নজর দেওয়া কঠিন হচ্ছে। এমতবস্থায় সেচ্ছাসেবী সংগঠন ‘ইচ্ছে’ এই উদ্যোগ অবশ্যই প্রশংসা যোগ্য। শুধু সেচ্ছাসেবী সংগঠন নয়, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ারও পরামর্শ দিয়েছেন সাত কলেজের এই সমন্বয়ক।

[৪] সেচ্ছাসেবী সংগঠন ‘ইচ্ছে’র আহবায়ক শহিদুল সুমন বলেন, প্রথমে রাজধানী, এরপর আমরা দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে ‘ইচ্ছে’। মানুষের সচেতনতার পাশাপাশি এ কর্মসূচী থেকে যদি একজন মানুষও উপকৃত হয় তাহলেই আমাদের এই পরিশ্রম স্বার্থক হবে।

[৫] ইচ্ছে’র ঢাকা কলেজের সদস্য সাদ্দাম হোসেন বলেন, আমাদের সংগঠনটি শুধু মশক নিধন আর পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান কার্যক্রমেই সীমাবদ্ধ থাকবে না। মানুষের কল্যাণে সারাদেশে কাজ করে যাবে।

[৬] এসময় ঢাকা কলেজের উপাধ্যক্ষ এটিএম মইনুল হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন, উত্তর ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক ওয়াদুল করিম, দক্ষিণ ছাত্রবাসের তত্ত্বাবধায়ক আনোয়ার মাহমুদ, ‘ইচ্ছে’র ঢাকা কলেজ সমন্বয়ক মুরাদ মাহমুদসহ সংগঠনটির সদস্যরা।

  • সর্বশেষ