শিরোনাম
◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ ◈ নারী হ‌কি‌তে কাজাখস্তানের সঙ্গে ৩-৩ ড্র, এশিয়ান গেমসে প্রথম পয়েন্ট বাংলাদেশের ◈ প্রধানমন্ত্রীর প্রতি গুতেরেসের অভিনন্দন, বিশ্বশান্তি ও জনকল্যাণে বাংলাদেশের রূপরেখা উপস্থাপন ◈ জাতিসংঘে ভাষণে ‌ডোনাল্ড ট্রাম্প ১০টি মিথ্যা ব‌লে‌ছেন: দ্য গার্ডিয়ান ◈ ইরান-যুদ্ধের সময় আ‌মে‌রিকার যুদ্ধ জাহাজ আব্রাহাম লিংক‌নের ৮ নাবিক আত্মহত্যার চেষ্টা করেছে: মার্কিন নৌবাহিনী ◈ জাতিসংঘে একই পরিবারের তিন সদস্যের ভাষণ, বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান ◈ শেষ মুহূর্তে গ্যাকপোর গোলে জার্মানিকে রুখে দি‌লো নেদারল্যান্ডস ◈ উয়েফা নেশনস লিগে নরওয়ের রোমাঞ্চকর জয়, হালা‌ন্ডের জোড়া গোল

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২১, ০৬:১৬ বিকাল
আপডেট : ১৫ জুলাই, ২০২১, ০৬:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মহেশপুর সীমান্ত থেকে আটক ৬

মাহফুজুর রহমান: [২] লকডাউন শিথিল করার খবরে অবৈধ পথে ভারত থেকে আবারো মানুষ আসা শুরু করেছে। বৃহস্পতিবার অবৈধ পারাপারের সময় বিজিবি ৬ জনকে আটক করেছে। সকাল সাড়ে আটটার দিকে ৩ জন ভারত থেকে প্রবেশ করার সময় মহেশপুর ৫৮ বিজিবির হাতে আটক হয়।

[৩] আটককৃতরা হচ্ছে, মাদারিপুর জেলার রাজৈর উপজেলার বদরপাশা গ্রামের মৃত চান মিয়া মাতব্বরের ছেলে আসাদুল মাতব্বর (৩৫), গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার চিত্রাপাড়া গ্রামের সোলাইমান খানের ছেলে রাকিবুল খান (৩২) ও একই গ্রামের মিনহাজ হাওলাদারের ছেলে এনায়েত হোসেন (৩৫)।

[৪] মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনস্ত যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বেতবাড়ীয়া গ্রামের মাঠ থেকে উল্লেখিত ৩ জনকে আটক করা হয়। তারা অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে।

[৫] এদিকে মহেশপুরের মাটিলা গ্রাম থেকে গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদি মিয়াবাড়ী গ্রামের মনজুর মিয়ার স্ত্রী মিনু বেগম (৩২) সাথে তার মেয়ে বৃষ্টি আক্তার (১৩) কে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় আটক করা হয়। ৬ জনের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা হয়েছে।

  • সর্বশেষ