শিরোনাম
◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার  ◈ যে কারণে এবারের বাংলাদেশ নির্বাচন ঘিরে ভারতের বিশেষ আগ্রহ ও তীক্ষ্ণ নজর ◈ এই নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের নয়, এটি দেশের ভবিষ্যৎ পুনর্গঠনের নির্বাচন : তারেক রহমান

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২১, ০৫:৫৩ বিকাল
আপডেট : ১৪ জুলাই, ২০২১, ০৫:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] না‌জিরপু‌রে লকডাউনের ১৩ তম দি‌নে ৮ জন‌কে জ‌রিমানা

মোঃ ম‌শিউর রহমান : [২] সারা দে‌শের ন‌্যায় পিরোজপুরের নাজিরপুরেও চলছে ক‌ঠোর শাটডাউন। বিনা কার‌ণে বের হলেই প্রশাসন করছেন জরিমানা।

[৩] না‌জিরপুর সদর ও সাতকা‌ছিমা এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম‌্যমাণ আদাল‌তের মাধ‌্যমে দণ্ডবিধি, ১৮৬০ এর সংশ্লিষ্ট ধারায় মোট ১০ জন‌কে ৮ টি মামলায় ১ হাজার ১ শত পঞ্চাশ টাকা জ‌রিমানা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাখাওয়াত জামিল সৈকত।

[৪] প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে ১ লা জুলাই থেকে কঠোর ভা‌বে শাটডাউন শুরু হয়েছে। নাজিরপুরে লকডাউন বাস্তবায়নে মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এবং তাদেরকে সার্বিক সহযোগীতা করছেন নাজিরপুর থানা পুলিশ।

[৫] এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাখাওয়াত জামিল সৈকত ব‌লেন এ অভিযান অব্যাহত থাকবে এবং বিনা প্রয়োজনে শাটডাউন অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়