শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২১, ০৫:০২ সকাল
আপডেট : ১৪ জুলাই, ২০২১, ০৫:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাকির তালুকদার: ঢাকায় আর মন টিকছে না

জাকির তালুকদার: অস্থির লাগছে। ঢাকাতে আর মন টিকছে না। মঈদ আব্বাহুজুর, মেধা মা, মুগ্ধা মাকে ছেড়ে এতোদিন একটানা দূরে থাকা হয় না সচরাচর। কানাডায় যখন থাকি তখনকার কথা আলাদা। এই বিস্তৃত মিরপুর ডিওএইচএস আর যথেষ্ট মনে হচ্ছে না পরিপূর্ণ শ্বাস নেবার জন্য। বড় লেখা লিখতে বসে আটকে যাচ্ছি। কারণ বই-পুস্তক, পত্রিকা, লিটলম্যাগের মূল ভাণ্ডার নাটোরে। ঢাকার কোনো লাইব্রেরি বা বুকশপে গিয়ে দেখে আসার সুযোগও নেই লকডাউনে। ঢাকাতে এতোদিন শুধু পড়ে থাকলাম পরিবারের একজন সদস্যের দেখভাল আর ‘বাঙ্গাল’ এর জন্য। ছাপা-বাঁধাই বাকি। পত্রিকা করা কষ্টকর, সে তো তরুণ বয়স থেকেই জানি। কিন্তু সবকিছু নিখুঁত করার চেষ্টায় শ্রম-সময়ের বিনিয়োগ এতোটা বেশি করতে হবে ভাবিনি।

আশায় আছি, ১৪ তারিখের পরে ঢাকার অভ্যন্তরীণ লকডাউন শিথিল করলে ১৮ তারিখের মধ্যে ‘বাঙ্গাল’ বেরিয়ে যাবে। তা যদি না হয়, প্রেস যদি বন্ধই থাকে, তাহলে ১৫ তারিখে কাঁধে শুধু ল্যাপটপের ব্যাগটা ঝুলিয়ে গণযাত্রায় যোগ দিয়ে হাঁটতে শুরু করবো বাড়ির পথে। কিছুটা টেম্পো, কিছুটা সিএনজি, কিছুটা রিকশা, কিছুটা মোটর সাইকেল, আর যতোখানি দরকার পায়ে হাঁটা। ২১০ কিলোমিটার পেরিয়ে যেতে পারবো ঠিকই।                লেখক : কথাসাহিত্যিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়