শিরোনাম
◈ নির্বাচনী হলফনামায় এনসিপি নেত্রী ডা. মাহমুদা আলমের ৩১ লাখ টাকার সম্পদ ও ৩০ ভরি স্বর্ণালংকার আছে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের : ইসমাইল বাঘাই ◈ নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে এক জনের মরদেহ উদ্ধার করল যুক্তরাষ্ট্র পুলিশ ◈ আকাশপথে শক্ত অবস্থান গড়তে বিমানের মহাপরিকল্পনা: বহরে ৪৭ উড়োজাহাজ, যুক্ত হচ্ছে নতুন গন্তব্য ◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ১২ জুলাই, ২০২১, ১১:৩৫ রাত
আপডেট : ১৩ জুলাই, ২০২১, ০২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে গরুর হাট বন্ধ করতে গিয়ে হামলার শিকার ম্যাজিস্ট্রেট

অহিদ মুুকুল: [২] নোয়াখালীর কবিরহাটে গরুর হাট বন্ধ করতে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামের চিরিংগা বাজারে সোমবার বেলা সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

[৩] স্থানীয় লোকজন জানান, লকডাউনের বিধিনিষেধ উপেক্ষা করে সোমবার চিরিংগা বাজারে গরুর হাট বসানো হয়। দুপুর থেকে বিক্রেতারা গরু আনা শুরু করেন। খবর পেয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাস হাটে অভিযোগ চালান। তার সঙ্গে সহকারী উপপরিদর্শক রফিক উল্ল্যাসহ কবিরহাট থানার পুলিশ ছিল।

[৪] উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা আক্তার জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ম্যাজিস্ট্রেট অভিযান চালান। ম্যাজিস্ট্রেটের গাড়ি দেখে স্থানীয় লোকজন লাঠিসোটা নিয়ে তাতে হামলা চালান। এতে গাড়ির কাচ ভেঙে গেলেও ম্যাজিস্ট্রেট অক্ষত আছেন। পুলিশ তাকে নিরাপদে ফিরিয়ে এনেছে। এ ঘটনায় কবিরহাট থানায় মামলা হবে বলে জানান ইউএনও হাসিনা। পরে স্থানীয় চেয়ারম্যান ও বাজার কমিটির লোকজনের উপস্থিতিতে গরুর হাট বন্ধ করা হয়েছে।
কবিরহাট থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদিন জানান, ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়