শিরোনাম
◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস 

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২১, ০৭:১১ বিকাল
আপডেট : ০৮ জুলাই, ২০২১, ০৭:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় নিখোঁজ গার্মেন্টস কর্মী শারমিন উদ্ধার হয়নি ৪ দিনেও

রিয়াজুর রহমান : [২] নগরীর পতেঙ্গা এলাকা থেকে গার্মেন্টস কর্মী শারমিন আক্তার (২২) নিখোঁজের ৪ দিন পেরিয়ে গেলেও সন্ধান মিলেনি তার। শারমিন আক্তার নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার গজারমারি এলাকার আবু বক্কর সিদ্দিকের মেয়ে। সে পতেঙ্গার মুসলিমাবাদের সৈকত আবাসিক এলাকায় ভাড়া বাসায় থাকেন।

[৩] গত ৫ জুলাই রাত ৯টার দিকে নিখোঁজ হয় সে। নিখোঁজের বিষয়ে গত ৬ জুলাই তার পরিবারের পক্ষ থেকে পতেঙ্গা থানায় সাধারণ ডায়েরি করার পরও কোনো খবর পাওয়া যায়নি ।

[৪] শারমিনের ভাই মো. সুমন জানান, গত ৫ জুলাই সকাল ৬ টার দিকে তার বোন প্রতিদিনের মতো কর্ণফুলী ইপিজেড ক্যানপার্কে কাজ করতে যায়। সেখান থেকে রাত আনুমানিক ৯ টার দিকে পূর্ব কাটগড় কন্ট্রোলমোড় এলাকায় এক পাওনাদারের নিকট পাওনা টাকা আনতে যায়। ওখান থেকে বাসায় আসার কথা বললেও আর আসেনি।

[৫] শারমিন আক্তারের গায়ের রং শ্যামলা ও উচ্চতা ৫ফিট। নিখোঁজের সময় তার পরনে ছিল মিষ্টি কালারের একটি বোরকা, এমন তথ্য জানান তার ভাই। নিখোঁজ শারমিনের দেড় বছরের একটি কন্যা শিশু আছে বলেও জানায় তার পরিবার।

[৬] এ বিষয়ে তদন্তকারী অফিসার পতেঙ্গা থানার উপ-পরিদর্শক(এসআই) মো. মামুন গনমাধ্যমকে বলেন, শারমিনের সর্বশেষ ফোন লোকেশন আমরা দেখেছি ডেইলপাড়া এলাকায়। তার কল লিস্ট হাতে পেয়েছি, এটি নিয়ে তদন্ত চলছে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়