শিরোনাম
◈ আমিরাতে লটারিতে সাড়ে তিন কোটি টাকা জিতলেন বাংলাদেশি প্রবাসী আলাউদ্দিন ◈ ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যেসব কথা বলা হলো ◈ জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান বিএনপির ◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন?

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২১, ০৩:১২ দুপুর
আপডেট : ০৫ জুলাই, ২০২১, ০৩:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইসিসি বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে ইংল্যান্ড দুইয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : [২] ইংল্যান্ড-শ্রীলঙ্কার তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে ছিল রোববার। এই ম্যাচের আগে গত দুই ম্যাচে হেরে সিরিজে হারে শ্রীলঙ্কা। এর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হয়েছিল হোয়াইটওয়াশ।

[৩] ব্রিস্টলে তৃতীয় ও শেষ ম্যাচে আগে ব্যাট করে ৪১.১ ওভারে মাত্র ১৬৬ রানে অল-আউট হয়ে যায় লঙ্কানরা। তাতে শেষ ম্যাচটাও হারের শঙ্কা জাগে। তবে বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি। লঙ্কানদের ইনিংস শেষ হলে বিরতির পর ব্যাট করতে আর মাঠে নামা হয়নি ইংলিশদের।

[৪] এর আগে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ইংল্যান্ড। ব্যাট করতে নেমে ইনিংসের তৃতীয় ওভারেই বিদায় নেন ওপেনার কুশল পেরেরা (৯)।

[৫] এরপরই শুরু হয় লঙ্কানদের সাজঘরে আসা যাওয়ার মিছিল। টম কারানের তোপের মুখে ধ্বস নামে লঙ্কান ব্যাটিং লাইন-আপে। ওপেনার আভিষ্কা ফার্নান্দোর ১৪ রানে ফেরার পর ভেঙে পড়ে টপ-অর্ডার।

[৬] দলের হয়ে সর্বোচ্চ ৪৮ (৬৫) রান করেন ধাসুন সানাকা। এছাড়া ২০ (৩৩) রান আসে ওয়ানিন্দু হাসারাঙ্গার ব্যাটে, ১৮ রান করেন ওশাধা ফার্নান্দো। বাকিদের ব্যর্থতায় ৪১.১ ওভারে ১৬৬ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা।

[৭] ইংল্যান্ডের পক্ষে ৪ উইকেট নেন টম কারান, ২টি করে উইকেট নেন ক্রিস ওকস, ডেভিড উইলি এবং ১ উইকেট নেন আদিল রশিদ।এই সিরজ ২-০ ব্যবধানে হারলেও আইসিসি বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলে এক নম্বর জায়গা ধরে রেখেছে ইংল্যান্ড। ৬৫ পয়েন্ট নিয়ে এক নম্বরে তারা। দুই নম্বরে থাকা বাংলাদেশের রয়েছে ৫০ পয়েন্ট।

[৮] অন্যদিকে শ্রীলঙ্কার সংগ্রহ ৯ ম্যাচে ১৩ পয়েন্ট। তারা রয়েছে পয়েন্ট টেবিলের ১১ নম্বরে। - ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়