শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০২ জুলাই, ২০২১, ০৫:১৭ বিকাল
আপডেট : ০২ জুলাই, ২০২১, ০৫:১৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কৃষ্ণসাগরে রাশিয়ার সশস্ত্র নৌ মহড়া

নুরে আলম : [২] কৃষ্ণসাগরে মোতায়েন থাকা রুশ নৌবহরের বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স বৃহস্পতিবার এ খবর দিয়েছে। সিজিটিএন

[৩] বলা হয়েছে,রাশিয়ার যুদ্ধজাহাজগুলো কৃষ্ণসাগরে গুলি ব্যবহার করে মহড়া চালিয়েছে। এসময় রাশিয়ার দুটি বিশাল যুদ্ধজাহাজ থেকে সাগর অভিমুখে ও আকাশে গোলা নিক্ষেপ করা হয়।

[৪] রাশিয়া এমন সময় এ সামরিক অনুশীলন করল যখন যুক্তরাষ্ট্র তার ন্যাটো মিত্র দেশগুলোকে নিয়ে এই কৃষ্ণসাগরে সামরিক মহড়া শুরু করেছে। ‘সি ব্রিজ-২০২১’ নামের এই মহড়ায় ন্যাটোভুক্ত দেশগুলোর প্রায় ৫ হাজার সেনা অংশ নিচ্ছে এবং এ মহড়া চলবে দুই সপ্তাহ ধরে।

[৫] ন্যাটোর মহড়া শুরু করার আগেই না করার জন্য আহ্বান জানিয়েছিল রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় কৃষ্ণসাগর থেকে ন্যাটো বাহিনী প্রত্যাহারের আহ্বান জানানোর পাশাপাশি হুঁশিয়ারিও উচ্চারণ করেছিল।

[৬] হুঁশিয়ারি উপেক্ষা করে জোট ন্যাটো ঘোষণা করে রাশিয়ার বিরোধিতা সত্ত্বেও কৃষ্ণসাগরে সামরিক উপস্থিতি বজায় রাখবে জোটটি। মধ্য এশিয়া ও দক্ষিণ ককেশাস বিষয়ক ন্যাটোর বিশেষ প্রতিনিধি জেমস অ্যাপাথুরাই এ ঘোষণা দিয়েছেন। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়