শিরোনাম
◈ প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না: বিদ্যুৎমন্ত্রী ◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী  ◈ ৪ হাজার কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প নিয়ে নাখোশ বিশ্বব্যাংক, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে মঙ্গলবার সিঙ্গাপুরের বিরু‌দ্ধে লড়‌বে বাংলা‌দেশ ◈ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার জন‌্য ইরানকে সহায়তা কর‌ছে রাশিয়া, দাবি জেলেনস্কির

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ০২:২৬ দুপুর
আপডেট : ০১ জুলাই, ২০২১, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে লকডাউন উপভোগ করতে গিয়ে আটক ২১, জব্দ ৫ গাড়ি

রিয়াজুর রহমান : [২] বৃহস্পতিবার (১ জুলাই) সকালে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ বাদামতলী মোড়ে পুলিশ চেকপোস্ট বসিয়ে অযথা ঘোরাঘুরির দায়ে অভিযুক্তদের আটক ও গাড়ি জব্দ করে। এসময় মামলা দায়ের করা হয়েছে ১০টি গাড়ির বিরুদ্ধে।

[৩] এছাড়া লকডাউনের প্রথম দিন আগ্রাবাদ এলাকা পরিদর্শন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সানা শামিমুর রহমান, উপ-কমিশনার (পশ্চিম) আব্দুল ওয়ারীশ, সহকারী কমিশনার (ডবলমুরিং) মাহমুদুল হাসান মামুন সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।

[৪] ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন গণমাধ্যমকে বলেন, লকডাউন কেমন চলছে- তা দেখতে বের হওয়ায় ২১ জনকে আটক করা হয়েছে। একই সময় ৫টি গাড়ি জব্দ ও ১০টি গাড়ির মালিকের বিরুদ্ধে মামলাও করা হয়েছে। লকডাউন কার্যকর করতে অভিযান অব্যাহত থাকবে।

[৫] ওসি বলেন, সকাল থেকেই একটি চেকপোস্ট ও ৫টি টহল টিমের মাধ্যমে আমরা লকডাউন কার্যকরের চেষ্টা করছি। অকারণে যারা বের হয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছি। তাছাড়া লকডাউনে জরুরি প্রয়োজনে বের হওয়া লোকদের আমরা গন্তব্যে পৌঁছাতে সহযোগিতা করছি।

[৬] এদিকে নগরীর কাজীর দেউড়ি মোড়ে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে একটি প্রাইভেট কার থামান সার্জেন্ট সঞ্জয়। এসময় গাড়িচালক গন্তব্য সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দেয়। এছাড়া গাড়ির কাগজপত্রও দেখাতে পারেনি।

[৭] এসময় অভিযানে থাকা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মো. কামরুল ইসলাম ওই গাড়ি চালককে সতর্ক করার পাশাপাশি জরিমানা করার নির্দেশ দেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়