শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ২৬ জুন, ২০২১, ১২:১৭ রাত
আপডেট : ২৬ জুন, ২০২১, ১২:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে যুবককে জবাই করে হত্যা

রিয়াজুর রহমান রিয়াজ: [২] নিহত মো. হারেছ (২৭) চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ পানওয়ালা পাড়া এলাকার বড় হুজুর বাড়ির জনৈক রফিকুল চৌধুরীর ছেলে।

[৩] শুক্রবার (২৫ জুন) সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটেছে বলে জানান ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। এ ঘটনায় স্থানীয় জনতা খুনের সঙ্গে জড়িত সন্দেহে একজনকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে।

[৪] ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এস আই) অর্ণব বড়ুয়া জানান, ‘জসীম নামে এক যুবক বেপারিপাড়া মোড়েই ধারাল অস্ত্র দিয়ে জবাই করে হারেছকে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনার পর পালানোর সময় স্থানীয় লোকজন জসীমকে ধরে গণপিটুনি দেয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। জসীম খুনের বিষয়ে মুখ ‍খুলছে না।

সম্পাদনা: মারুফ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়