শিরোনাম
◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী ◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি ◈ চুয়েটে নতুন উপাচার্যকে ভবনের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিলেন শিক্ষার্থীরা ◈ প্রথম ভোট শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি ◈ ‘নাশতা করার সময় চারদিক থেকে বাসায় ঢিল ছোড়া শুরু হয়’, উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর

প্রকাশিত : ২০ জুন, ২০২১, ১২:৩৩ রাত
আপডেট : ২০ জুন, ২০২১, ১২:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেলিভিশন কেনা হচ্ছে কারাবন্দীদের জন্য

নিউজ ডেস্ক: এখন থেকে দেশের সব কারাগারে আটক কারাবন্দী টেলিভিশন দেখার সুযোগ পাবেন। কারাবন্দীদের একঘেয়েমি কমাতে কারা অধিদপ্তর দেশের সব কারাগারকে টেলিভিশন কেনার অনুমতি দিয়েছে। অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল আবরার হোসেন স্বাক্ষরিত এক পরিপত্র থেকে এই তথ্য জানা গেছে।

কারা অধিদপ্তরের পরিপত্র বলছে, কারাগারে আটক বন্দীদের একঘেয়েমি নিরসনে বিনোদন নিশ্চিত করা দরকার। এ জন্য বন্দীদের বিনোদন নিশ্চিত করার জন্য স্থানীয় ব্যবস্থাপনায় ক্যানটিন ফান্ড থেকে টেলিভিশন কেনার অনুমতি দেওয়া হচ্ছে।
কারাগার সূত্র বলছে, কারা অধিদপ্তরের নির্দেশনার পর দেশের প্রত্যেকটি কারাগারে টেলিভিশন কেনার প্রক্রিয়া শুরু করেছে। টেলিভিশন কেনার পর সব কারাগারে ওয়ার্ডে ওয়ার্ডে তা রাখা হবে। কারাগারে থেকেই বন্দীরা টেলিভিশন দেখার সুযোগ পাবেন। অবশ্য কারাগারে বন্দীরা কারাগারের ভেতর খেলাধুলার সুযোগ পেয়ে থাকেন।

টেলিভিশন কেনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে গত বছরের ১৪ অক্টোবর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ কারা মহাপরিদর্শক বরাবর আবেদন করে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার শফিকুল ইসলাম খান বলেন, কারাবন্দীদের একঘেয়েমি জীবন নিরসনে টেলিভিশন নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আটক বন্দীরা টেলিভিশনের নানা অনুষ্ঠান দেখার ফলে তাঁদের মধ্যে ইতিবাচক মনোভাব গড়ে উঠতে সহযোগিতা করবে। ইতিমধ্যে টেলিভিশন কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। আশা করি, খুব শিগগির টেলিভিশন কারাগারের ওয়ার্ডে ওয়ার্ডে স্থাপন করা হবে। - প্রথম আলো

  • সর্বশেষ