শিরোনাম
◈ শাহজালালে ককটেল বিস্ফোরণ, রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড উদ্ধার; দেশের সব বিমানবন্দরে হাই অ্যালার্ট ◈ ফেসবুকের ভিডিও নিয়ে বিরোধ, রাউজানে ব্যবসায়ীকে ধাওয়া করে প্রকাশ্যে ছুরিকাঘাত; ‘আমাকে আর মারিস না’ বলে আকুতি ◈ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা, এনসিপি নেতাকর্মীদের বাধায় ব্যর্থ আওয়ামী লীগ সমর্থকেরা(ভিডিও) ◈ টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-আগুন, পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম ◈ সেনাবাহিনীতে বড় রদবদল, পদোন্নতি পেলেন একাধিক কর্মকর্তা; বিভিন্ন দপ্তরে নিয়োগ ◈ নুসরাতের বাড়ি নিয়ে সংসদে বক্তব্যে বাধা, জয়নুল আবদিন ফারুককে স্পিকারের প্রশ্ন—‘অবৈধ হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন’ ◈ রাষ্ট্রদূত হচ্ছেন সেনাবাহিনীর দুই মেজর জেনারেল ◈ হৃদয়-লিটনের ব্যাটে দ‌ক্ষিণ আ‌ফ্রিকার জোহানেসবার্গে রেকর্ডের মহাকাব্য  ◈ বিজয়ের মাসে রাজপথে সক্রিয় থাকবে বিএনপি, নেতা-কর্মীদের মাঠে থাকার নির্দেশ তারেক রহমানের ◈ জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় ১১ বিলিয়ন ডলার চায় বাংলাদেশ

প্রকাশিত : ১৭ জুন, ২০২১, ০৩:২৪ দুপুর
আপডেট : ১৭ জুন, ২০২১, ০৩:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যেকোনো মূল্যে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করা হবে: বোরহানউদ্দিনে ইউএনও

মনিরুজ্জামান: [২] বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, যে কোনো মূল্যে আগামী ২১ জুন অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে করা হবে। একটি স্বচ্ছ, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রশাসন মুখিয়ে আছে।

[৩] বৃহস্পতিবার (১৭ জুন) সকালে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে আসন্ন গঙ্গাপুর ও সাচড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের উপস্থিতিতে এসব কথা বলেন।

[৪] মিটিং অংশগ্রহণকারী প্রার্থী মহিউদ্দিন আজিম, হাফেজ শহীদ, বাবলু, বশির, জানায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ কেন্দ্র দলসহ তাদেরকে নানা হুমকি দিচ্ছেন।বহিরাগত লোকজন দিয়ে প্রভাব বিস্তার করানোর অভিযোগ তোলা হয়।

[৫] গঙ্গাপুর ২ নং ওয়ার্ডের প্রার্থী শাহজাহান ও রিনা আকন্দ অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচনী কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি সহ না রকম হুমকি প্রদান করেন।

[৬] অতিরিক্ত পুলিশ সুপার( লালমোহন সার্কেল) রাসেলুর রহমান বলেন, আপনারা নিশ্চিত থাকবেন কোন পেশি শক্তি কিংবা কোনো ভাই নির্বাচনে প্রভাব বিস্তার করতে পারবেন না। আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবেন। অনাকাঙ্ক্ষিত কোন পরিস্থিতি কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা হবে।

[৭] অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, অফিসার ইনচার্জ মাজহারুল আমিন।

[৮] অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সহকারী কমিশনার ভূমি শোয়াইব আহমাদ, উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার গাইন ও ইউনিয়ন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় সংবাদ কর্মীবৃন্দ। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ