শিরোনাম
◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী

প্রকাশিত : ১৭ জুন, ২০২১, ১২:৪৩ রাত
আপডেট : ১৭ জুন, ২০২১, ১২:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফসান চৌধুরী: মদ, নারী, মৃত্যু : আফ্রিকার অভিজ্ঞতা

আফসান চৌধুরী: [১] দস্যু অর্থনীতিতে যেমন টাকা জমলে মানুষ এই দুইটার পেছনে ছোটে, তেমনি দেখেছি নির্বিত্ত মানুষের একই স্বভাব। পরিণতিতে নানা কিছু, মৃত্যু বিভিন্ন রোগ থেকে। এইডস তেমনি এক অসুখ যার শুরু অরক্ষিত যৌন কর্মে। আফ্রিকায় এটার বড় অনুপ্রেনা মদ। [২] উগান্ডার প্রেসিডেন্টের বাড়ির পাশ দিয়ে যে রাস্তা গেছে সেটা অন্ধকার ও সেই অন্ধকারে একদিন বন্ধু পল আর আমি হাঁটছি যখন রেডিওর গান আর হাঁসির আওয়াজ শুনতে পেলাম ও একটু দূরেই ঝুপড়ির ভেতর তাড়ি খানা। লোকগুলা প্রায় মাতাল, গান গাইছে হাঁসছে। আমাদের মদ খেতে বললো। আমি পল কে বললাম, তার মানে কাছেই নারীখানা আছে। পল ফিলিপিনো। ওর ধারণা আমরা খুব রক্ষণশীল তাই এই সব বলি।

আমি কিছু না বলে মিনিট পাঁচেক যেতেই দেখলাম, এক জায়গায় কয়েকজন নারী দাঁড়িয়ে আছে বিবর্ণ চেহারা নিয়ে, মুখে কষ্ট, খদ্দেরের অপেক্ষায়। আমি হাতে কলমে শেখা মানুষ আর আফ্রিকা চিনি। এটাই স্বাভাবিক। পল চুপসে গেলো। করার কিছুই নেই। [৩] সেই সময় ওই অঞ্চলের যতো যৌন কর্মী ছিলো তাদের বেশির ভাগ এইডস আক্রান্ত ছিলো। লোকগুলার নিশ্চিতভাবে সংক্রমণ হবে, তারপর স্ত্রীর, তারপর অসুখ এবং মৃত্যু বাচ্চাগুলোকে অনাথ করে। তখন অ্যান্টি-ভাইরাল ওষুধ আসেনি, তাই চিকিৎসা বলে কিছু ছিলো না। বড়োলোক গরিব নির্বিশেষে এই কাজটি করে। মদের হাত ধরে আসে যৌনতার অনিরাপদ জগৎ এবং তারপর যা হওয়ার। সবার যেন এটা চাই। গরিব বড়োলোক উভয় স্বেচ্ছাচারী, হয়তো ভিন্ন ভিন্ন কারণে। আর পশ্চিমারা ড্রাগসের বিরুদ্ধে লড়বে, মদ থামাবে না। লেখক: গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক

  • সর্বশেষ