শিরোনাম
◈ ইয়াবা পাচারে বদলেছে রুট, বাড়ছে রেল-নৌ ও পাহাড়ি পথের ব্যবহার ◈ বিদেশিবিরোধী উত্তেজনায় আতঙ্কিত দক্ষিণ আফ্রিকার অভিবাসীরা ◈ আর্মব্যান্ড ছাড়াই হামজা নেতা: থমাস ডুলি ◈ তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ ◈ পাথর নিক্ষেপ ঠেকাতে কক্সবাজারগামী ট্রেনে বসছে সিসি ক্যামেরা ◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি ◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম

প্রকাশিত : ১৬ জুন, ২০২১, ০৫:৩৪ বিকাল
আপডেট : ১৬ জুন, ২০২১, ০৫:৩৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আরব আমিরাতে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা ৭ জুলাই পর্যন্ত

কূটনৈতিক প্রতিবেদক: [২] আমিরাতের ইত্তেহাদ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে আগামী ৭ জুলাইয়ের আগ পর্যন্ত বাংলাদেশ থেকে কোন ফ্লাইট পরিচালনা করবে না তারা। ইত্তেহাদের অফিসিয়াল ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে, সময় আরও বাড়ানো হতে পারে।

[৩] সম্প্রতি যারা পাকিস্তান, বাংলাদেশ, নেপাল অথবা শ্রীলংকা ভ্রমণ করেছেন তারাও আরব-আমিরাতে প্রবেশ করতে পারবেন না।

[৪] যারা কূটনৈতিক, আমিরাতের নাগরিকত্ব রয়েছে বা গোল্ডেন ভিসা হোল্ডার তারা এই নিয়মের আওতায় থাকবে না। এক্ষেত্রে আমিরাতের উদ্দেশে রওনা দেওয়ার পূর্বে ৪৮ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্ট করাতে হবে।

[৫] বিশেষ ক্ষেত্রে যাত্রী পরিবহন বজায় থাকায় উক্ত দেশগুলো থেকে ফ্লাইট সচল দেখানো হবেও বলে জানায় এয়ারলাইন্সটি। পরবর্তী নোটিশ দেওয়ার আগ পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলংকা থেকে যাত্রী পরিবহন স্থগিত থাকবে।

[৬] গত ১২ মে প্রথম বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও শ্রীলংকা থেকে যাত্রী প্রবেশ স্থগিত করে আরব-আমিরাত। যদিও সচল রয়েছে কার্গো ফ্লাইটগুলো। দেশটি জানায় ভারত থেকে যাত্রী পরিবহন আগামী ৬ জুলাই পর্যন্ত স্থগিত থাকবে।

  • সর্বশেষ