শিরোনাম
◈ বিরাট কোহ‌লি বিশ্বকাপে যে হার এখনো ভুলতে পারেননি  ◈ ইয়াবা পাচারে বদলেছে রুট, বাড়ছে রেল-নৌ ও পাহাড়ি পথের ব্যবহার ◈ বিদেশিবিরোধী উত্তেজনায় আতঙ্কিত দক্ষিণ আফ্রিকার অভিবাসীরা ◈ আর্মব্যান্ড ছাড়াই হামজা নেতা: থমাস ডুলি ◈ তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ ◈ পাথর নিক্ষেপ ঠেকাতে কক্সবাজারগামী ট্রেনে বসছে সিসি ক্যামেরা ◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি ◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৬, ১১:৩৭ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বাংলাদেশের ক্রিকেটার‌দের প্রতি সহমর্মিতা জানালেন স্কটল‌্যা‌ন্ডের কোচ, বিশ্বকাপ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক : সবকিছু যদি ঠিক থাকতো তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতো বাংলাদেশ। তবে বর্তমানে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড খেলবে তাদের জায়গায়। বাংলাদেশের সরে যাওয়াতে সুযোগ পাওয়া স্কটিশরা প্রথমবারের মতো কথা বলেছে টাইগারদের নিয়ে।

একেবারে শেষ মুহূর্তে বিশ্বকাপ থেকে বাদ পড়ায় বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেড। বাংলাদেশের ক্রিকেটারদের জন্য খারাপ লাগছে বলেও মন্তব্য করেন তিনি। -- সময়‌নিউজ

ট্রুডি লিন্ডব্লেড বলেন, ‘অবশ্যই বাংলাদেশ দলের প্রতি আমাদের পুরো সহানুভূতি আছে। আমরা কখনোই এভাবে বিশ্বকাপে যেতে চাইনি। বিশ্বকাপের একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। এমনভাবে কেউই বিশ্বকাপে খেলতে বা আমন্ত্রণ পেতে চায় না। বাংলাদেশের ক্রিকেটারদের জন্য আমাদের খারাপ লাগছে।

বাংলাদেশের কারণে সুযোগ পেয়েও এখন বিশ্বকাপেতেই মূল নজর স্কটল্যান্ডের। অল্প সময়ের মধ্যে ভারতের ভিসা পাওয়াই বড় চ্যালেঞ্জ তাদের জন্য। এখনও ফ্লাইট আর ভিসার প্রক্রিয়া শেষ হয়নি। ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী জানান, এরই মধ্যে ক্রিকেটারদের জার্সি গোছানো শেষ।

advertisement

বিশ্বকাপে গ্রুপ 'সি'-তে খেলবে স্কটল্যান্ড। গ্রুপ পর্বে তারা লড়বে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ, নেপাল এবং প্রথমবারের মতো বিশ্বকাপে সুযোগ পাওয়া ইতালির বিপক্ষে।

এদিকে বিশ্বকাপের জন্য স্কোয়াডও ঘোষণা করে ফেলেছে স্কটল্যান্ড। নতুন প্রধান কোচ ওয়েন ডকিন্সের অধীনে এবং অভিজ্ঞ অলরাউন্ডার রিচি বেরিংটনের নেতৃত্বে বিশ্বমঞ্চে নিজেদের সপ্তম অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে শেষ মূহুর্তে বিশ্বকাপ খেলার সুযোগ পাওয়া এই দলটি।

স্কটল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড : রিচি বেরিংটন (অধিনায়ক), টম ব্রুস, ম্যাথু ক্রস, ব্র্যাডলি কারি, অলিভার ডেভিডসন, ক্রিস গ্রিভস, জাইনুল্লাহ ইহসান, মাইকেল জোন্স, মাইকেল লিস্ক, ফিনলে ম্যাকক্রিথ, ব্রেন্ডন ম্যাকমুলেন, জর্জ মানসি, সাফইয়ান শরীফ, মার্ক ওয়াট, ব্র্যাডলি হুইল।

রিজার্ভ: জ্যাসপার ডেভিডসন, জ্যাক জারভিস। ভ্রমণ না করা রিজার্ভ: ম্যাকেনজি জোন্স, ক্রিস ম্যাকব্রাইড, চার্লি টিয়ার।

  • সর্বশেষ