শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান  ◈ মে‌হেদী হাসান মিরাজের পক্ষে রায় দিলো এমসিসি ◈ ট্রেন দুর্ঘটনায় ক্ষতি হ্রাস ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ইরান অভিযানে ১৬ মিলিয়ন ডলারের এক ডজনের বেশি রীপারের ড্রোন ধ্বংস, জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা ◈ শুক্রবার ঈদ উদযাপন করবে সৌদি আরব

প্রকাশিত : ১১ জুন, ২০২১, ০৬:৫০ বিকাল
আপডেট : ১১ জুন, ২০২১, ০৬:৫০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের দাওয়াতী বিভাগের দুজন সদস্য গ্রেপ্তার

সুজন কৈরী: রাজধানীর আদাবর এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দাওয়াতী বিভাগের দুজন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। গ্রেপ্তারকৃতদের নাম- জুবায়ের হোসেন (২৭) ও সজিব আহম্মেদ (১৯)।

বৃহস্পতিবার রাতে র‌্যাব-২ এর জঙ্গি প্রতিরোধ সেলের একটি দল আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে উগ্রবাদী বই ও লিফলেট জব্দ করা হয়েছে।

র‌্যাব-২ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তার জুবায়ের পেশায় ইলেক্ট্রনিক মিস্ত্রি। তিনি কিছুদিন ধরে আনসাল ইসলামের দাওয়াতী কার্যক্রম করছেন।

গ্রেপ্তার সজীব আহম্মেদ এলাকার কথিত বড় ভাইয়ের কাছ থেকে জিহাদের প্রাথমিক দাওয়াত পান। পরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাওয়তি কার্যক্রম চালাচ্ছিলেন।

এছাড়াও গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ঘোষিত উগ্র ইসলামী জঙ্গীবাদী বই ও প্রচারপত্র নিজেদের কাছে রেখে ও প্রচার করে নতুন সদস্যদের দলভুক্ত করাসহ বিভিন্ন কার্যক্রম চালাচ্ছিলেন। তারা প্রত্যেকে নিয়মিত মাসিক ভিত্তিতে সংগঠনের জন্য চাঁদা সংগ্রহ ও প্রদান করতেন। তাদের সঙ্গে থাকা উগ্র জঙ্গিবাদ বিষয়ক বই, লিফলেট ও মোবাইল থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জঙ্গিবাদের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়