শিরোনাম
◈ আমিরাতে লটারিতে সাড়ে তিন কোটি টাকা জিতলেন বাংলাদেশি প্রবাসী আলাউদ্দিন ◈ ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যেসব কথা বলা হলো ◈ জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান বিএনপির ◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন?

প্রকাশিত : ০৯ জুন, ২০২১, ১০:১০ রাত
আপডেট : ০৯ জুন, ২০২১, ১০:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]’মক ড্রিলে’ ভারতের আগ্রার নার্সিং হোমে ২২ কোভিড রোগীর হোমে মৃত্যু

নিউজ ডেস্ক: [২]কোভিড ইউনিটে ৫ মিনিট অক্সিজেন বন্ধ রাখলে কেউ বেঁচে থাকবে কিনা তা জানার জন্য ওই ‘মক ড্রিলের’ আয়োজন করা হয় ভারতের আগ্রার একটি হাসপাতালে। কোভিড ইউনিটে ৫ মিনিট অক্সিজেন বন্ধ রাখলে কে কে বেঁচে থাকবে জানার জন্য আয়োজিত “মক ড্রিলে” ভারতের আগ্রার একটি নার্সিং হোমে মৃত্যু হয় ২২ কোভিড রোগীর। গত ২৬ ও ২৭ এপ্রিল ওই নার্সিংহোমটিতে এ ঘটনা ঘটে বলে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে।

[৩]ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাতে দেখা যায়, রোগীদের অবস্থা সংকটাপন্ন থাকা সত্ত্বেও এই কাজ করার অনুমতি দেন প্রতিষ্ঠানটির মালিক অরিঞ্জয় জৈন।

[৪]ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, কর্তৃপক্ষের এই জীবন-মৃত্যু খেলা চলাকালে ওই ইউনিটে ৯৭ জন রোগী ভর্তি ছিলেন। যাদের মধ্যে ২২ জনই পাঁচ মিনিট অক্সিজেন না পেয়ে মারা যান।

[৫]জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ওই নার্সিংহোমের সম্পত্তি বাজেয়াপ্ত করা ছাড়াও সেখানে থাকা রোগীদের অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। এছাড়া একটি এফআইআরও দায়ের করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে অরিঞ্জয় জৈনকেও।

সূত্র: ঢাকা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়