শিরোনাম
◈ ঢাকার বাজারের দুধ ও দুগ্ধজাত পণ্যে বিপজ্জনক ভারী ধাতু, পনিরে সিসা নিরাপদ মাত্রার ৩৯ গুণ ◈ ইং‌লিশ লি‌গে এভারটনকে হারা‌লো আর্সেনাল  ◈ দেশে স্বর্ণের দামে আবারও বড় পতন, ভরিতে কমল ৩ হাজার ৩২৪ টাকা ◈ সাত বছরে ব্যাটারিচালিত রিকশার ৪শ'র বেশি চালককে হত্যা ◈ আফগা‌নিস্তান‌কে এশিয়া কাপ ও বিশ্বকাপ বিজয়ী কর‌তে চান কোচ পাইবাস ◈ দারুণ উন্ন‌তি আফগানিস্তানের, ইংল্যান্ডকেও পেছনে ফেললো ◈ বিশ্ববাণিজ্যের কেন্দ্র হচ্ছে এশিয়া, সুযোগ কাজে লাগাতে পারছে না বাংলাদেশ ◈ নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত ◈ গরিবের মাছ পাঙাশ-তেলাপিয়াও এখন নাগালের বাইরে ◈ ৬০ হাজার কোটি টাকায় হচ্ছে ঢাকা-কুমিল্লা নতুন রেলপথ

প্রকাশিত : ০৮ জুন, ২০২১, ০২:০২ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২১, ০২:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এবার গরীবদেশগুলোকে ভ্যাকসিন দিতে জি সেভেনকে তারকাদের আহ্বান

রাশিদুল ইসলাম : [২] বিশ্বের প্রথম সারির সেলিব্রেটিরা করোনা ভাইরাসের উদ্বৃত্ত টিকা দরিদ্র দেশগুলোকে দ্রুত দেয়ার আহ্বান জানিয়ে বলেছেন, আগামী আগস্টের মধ্যে তাদের দানের শতকরা ২০ ভাগ টিকা সরবরাহ করতে। বিবিসি

[৩] এর পরিবর্তে যদি ধনী দেশগুলো একসঙ্গে বড় অংকের টিকা পাঠায় তাহলে মজুদকৃত টিকার অনেক বেশি নষ্ট ও অপচয় হবে। তার আগে অনেক মানুষ কোভিডে মারা যাবেন।

[৪] চিঠিতে স্বাক্ষর করেছেন ভারতের অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া, ফুটবলার ডেভিড বেকহ্যাম, অভিনেতা অ্যান্ডি মারে, অলিভিয়া কোলম্যান, সঙ্গীতজ্ঞ লিয়াম পাইনে, রিয়েলিটি তারকা কেটি পেরি, মডেল ক্লাউডিয়া শিফার প্রমুখ।

[৫] এতে বলা হয়েছে, ইউনিসেফ সতর্কতা দিয়েছে। তারা জি-৭ভুক্ত দেশগুলোর প্রতি এখনই করোনা ভাইরাসের টিকা দান করার আহ্বান জানিয়েছে। ইউনিসেফের দাবি, সারা বছরই মসৃণ গতিতে এইসব টিকা গরিব দেশগুলোকে দান করে যাওয়া উচিত। একবারে পাঠানোর চেয়ে বার বার অল্প অল্প করে অব্যাহতভাবে পাঠানো হলে তাতে অধিক প্রাণ রক্ষা পাবে।

  • সর্বশেষ