শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০২ জুন, ২০২১, ০৯:৪৫ সকাল
আপডেট : ০২ জুন, ২০২১, ০৯:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইংল্যান্ডে সিরিজ জিতলে ডাক্তার, নার্স, পুলিশ ও সেনাবাহিনীকে উৎসর্গ করতে চান শামি

স্পোর্টস ডেস্ক : [২] বুধবার (২ জুন) মুম্বাই থেকে ইংল্যান্ডের বিমানে উঠবেন ভারতীয় ক্রিকেটাররা। কোয়ারেন্টাইন পর্ব চলাকালীন ইতিমধ্যেই জিম করা শুরু করে দিয়েছেন বিরাট কোহলি, অজিঙ্কা রাহানেরা। ফিটনেসে যেন ঘাটতি না হয় সতর্ক ভারতীয় দল। কিন্তু ভারতীয় জোরে বোলিং বিভাগের অন্যতম নির্ভরযোগ্য অস্ত্র মহম্মদ শামি ভারত ছাড়ার আগেই একটা প্রতিজ্ঞা করেছেন।

[৩] তিনি নিশ্চিত ভারতীয় দল বিদেশের মাটিতে নিউজিল্যান্ডকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতবে। পরে ইংল্যান্ডের বিরুদ্ধেও সিরিজ জয় করবে টিম ইন্ডিয়া। সেই জয় দেশের ডাক্তার, স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে পুলিশ এবং সেনাবাহিনীকে উৎসর্গ করতে চান শামি। তিনি মনে করেন দেশের এই মহা বিপদের সময় এঁরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে কাজ করেছেন তার জন্য কোনও কিছুই যথেষ্ট নয়।

[৪] তবে এইটুকু তিনি করতেই পারেন। নিজেকে গর্বিত বোধ করবেন এমন উৎসর্গ করতে পারলে। আরও ভাল করে বলতে গেলে এই উৎসর্গ করার সুযোগটা পেতে চাওয়াটাই তার ভাল পারফর্ম করার মোটিভেশন হিসেবে কাজে লাগাতে চান তিনি। পাশাপাশি তিনি জানিয়েছেন ভারতের আগে ইংল্যান্ডে পৌঁছে যাওয়ার কারণে কিছুটা হলেও মানিয়ে নেওয়ার বেশি সুযোগ পাবে নিউজিল্যান্ড। ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি টেস্ট খেলে ভারতের বিরুদ্ধে নামবে উইলিয়ামসনরা। - নিউজ -১৮

  • সর্বশেষ