শিরোনাম
◈ নতুন শ্রমবাজারে নজর, বিদেশে লবিস্ট নিয়োগের পরিকল্পনা প্রধানমন্ত্রীর ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধ: দারুন চাপে মধ্যবিত্ত, খরচ কমিয়ে চলছে না জীবন ◈ আবা‌রো লিভারপুলকে হারিয়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সেমিফাইনালে পিএসজি ◈ দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম ◈ ভারতে বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণে ১৪ জন নিহত ◈ মানবতাবিরোধী অপরাধ মামলায় নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ ◈ মধ্যপ্রাচ্যে রপ্তানি অর্ধেকে নেমে গেছে, আটকে আছে বহু চালান ◈ যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে হরমুজ প্রণালি সচল রাখতে ইউরোপের পরিকল্পনা ◈ সময়ের আগেই পাকিস্তানের হাতে তুরস্কের পঞ্চম প্রজন্মের ‘কান’ স্টিলথ ফাইটার, চাপে ভারত ◈ সারা দেশে আজ শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা

প্রকাশিত : ০১ জুন, ২০২১, ০২:৫৭ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২১, ০২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোবেলের বিরুদ্ধে মামলা করছেন ইথুন বাবু

বিনোদন ডেস্ক: সমালোচিত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করতে যাচ্ছেন গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ইথুন বাবু। বাংলানিউজ২৪

বাদী পক্ষের আইনজীবী ফারুক আহাম্মদ বলেন, ‘আমরা মামলার জন্য প্রস্তুতি নিয়েছি।

ইতোমধ্যে মামলার আবেদনটি ঢাকার সাইবার ট্রাইব্যুনালে সংশ্লিষ্ট শাখায় জমা দিয়েছি। আদালত যেদিন সময় দেবেন, মামলা দায়ের বিষয়ে সেদিন পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ’

জানা যায়, ঢাকার সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮–এর ২৫ (২) ২৯ ধারায় এই মামলা দায়ের করার বিষয়টি প্রক্রিয়াধীন।

এর আগে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর ও কুরুচিপূর্ণ পোস্ট দেওয়ায় নোবেলের বিরুদ্ধে রাজধানীর হাতিরঝিল থানায় জিডি করেছিলেন ইথুন বাবু। এবার তিনি আরও কঠোর পদক্ষেপ নিচ্ছেন।

গত মাসে নোবেল তার অফিসিয়াল ফেসবুক পেজ ‘নোবেল ম্যান’ থেকে ইথুন বাবুকে উদ্দেশ্য করে এক পোস্টে লেখেন, ‘ইথুন বাবু একটা চোর। অন্যের গান নিজের নামে চালায় দিসে। ’

এছাড়া দেশের স্বনামধন্য শিল্পীদের অনেকের নামেই ফেসবুকে আপত্তিকর ও কুরুচিপূর্ণ পোস্ট দেন ভারতের জি বাংলা টেলিভিশনের সারেগামাপা প্রতিযোগিতা দিয়ে আলোচনায় আসা এই তরুণ।

এ প্রসঙ্গে ইথুন বাবু বলেন, আমার দীর্ঘ সংগীত ক্যারিয়ারে যে কথা কেউ কোনদিন বলতে পারেনি নোবেল আমাকে সেই কথা বলেছে। আমি নাকি চোর? নোবেলের পোস্টের কারণে সবার কাছে আমার সম্মানহানি হয়েছে। তাই আমি এর সুষ্ঠু বিচারের জন্য আইনের আশ্রয় নিয়েছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়