শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ৩০ মে, ২০২১, ০৮:৩৬ রাত
আপডেট : ৩০ মে, ২০২১, ১১:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ওয়াসিম আকরামের দৃষ্টিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা চারে নেই অস্ট্রেলিয়া ও পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: [২] চলতি বছরের অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের। যদিও দেশটির করোনা পরিস্থিতি এবং সেপ্টেম্বর-অক্টোবরে আইপিএলের বাকি অংশ আয়োজনের জন্য তা নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। যদিও এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আইসিসির কাছে আরও কিছু সময় চেয়েছে বিসিসিআই।

[৩] এর মাঝেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের চার ‘ফেভারিট’ দলকে বেছে নিয়েছেন পাকিস্তানের সাবেক কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম। ভারত থেকে আরব আমিরাতে বিশ্বকাপ সরে যাওয়ার সম্ভাবনা থাকলেও শিরোপা দৌড়ে কোহলিদেরই এগিয়ে রাখছেন ‘সুলতান অব সুইং’ খ্যাত সাবেক পাকিস্তান পেসার।

[৪] তবে আসন্ন বিশ্বকাপে ফেভারিটদের সেরা চারে নিজ দেশ পাকিস্তান এবং অস্ট্রেলিয়াকে রাখেননি ওয়াসিম আকরাম। পাকিস্তানের সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমার ধারণা মূল দলগুলোর মধ্যে ভারতই সবচেয়ে ফেভারিট। তারা ভয়ডরহীন টি-টোয়েন্টি ক্রিকেট খেলে। ইংল্যান্ডও এ তালিকায় উপরের দিকেই থাকবে। আর নিউজিল্যান্ডও এবং আপনি কখনই ওয়েস্ট ইন্ডিজের ব্যাপারে কিছু বলতে পারবেন না। ওদের দলে যদি মূল খেলোয়াড়েরা থাকে, ওদের চমকে দেওয়ার অভ্যাস রয়েছে। বাবর আজমের দলের অনেক ক্ষেত্রেই এখনও উন্নতির প্রয়োজন রয়েছে।

[৫] পাকিস্তানের ‘টিম কম্বিনেশন’ নিয়ে কাজ করা প্রয়োজন। অবশ্যই একজন পাকিস্তানি হিসেবে আমার চাওয়া থাকবে পাকিস্তান বিশ্বকাপ জিতুক। তাহলে আমাদের সবার স্বপ্ন সত্যি হবে, বিশেষত তরুণ অধিনায়কের, এবং যদি তারা দলের কম্বিনেশনের উন্নতি ঘটাতে পারে, সেরা একাদশ খুঁজে বের করতে পারে, তাহলে তারা লড়াই করতে পারবে। পাঁচ এবং ছয় নম্বরের সমস্যার সমাধান হওয়া দরকার। - জিও নিউজ / ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়