শিরোনাম
◈ বহিষ্কৃত বিএনপি নেতাদের জন্য সুখবর, ৭০ বিদ্রোহী প্রার্থীসহ ৫০০ নেতাদের জন্য খুলছে দলে ফেরার দরজা ◈ জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৫ প্লাটুন ◈ তেল ইরাকের, নিয়ন্ত্রণ চীনের আর অর্থের চাবিকাঠি যুক্তরাষ্ট্রের হাতে! ◈ কিশোরগঞ্জে বৃহস্পতিবার থেকে সাদপন্থিদের ইজতেমার প্রস্তুতি, বন্ধের দাবিতে জুবায়েরপন্থিদের বিক্ষোভ ◈ ৭০ বিদ্রোহী প্রার্থীসহ পাঁচ শতাধিক বহিষ্কৃত নেতাকে দলে ফেরাচ্ছে বিএনপি ◈ অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার ◈ সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার, উত্তরার বাসা থেকে রাত ২টায় আটক ◈ ডিসেম্বরে শেখ হাসিনা না ফিরলে কী হবে, জানালেন রুমিন ফারহানা (ভিডিও) ◈ ২০৩৫ সালেই খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম, বাড়বে মুসলিম জনসংখ্যা: পিউ রিসার্চের পূর্বাভাস ◈ ফেসবুক দেখলে মনে হবে দেশ আফগানিস্তান হয়ে গেছে: এসপি মাসুদ

প্রকাশিত : ৩০ মে, ২০২১, ০২:২০ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২১, ০২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাণীশংকৈলের ইউএনও ন্যাশনাল হার্ড ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি

খুরশিদ আলম: [২] ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা নির্বাহি কর্মকর্তাকে শনিবার সন্ধ্যায় (২৯ মে) বিমান বাহিনীর একটি এয়ার এম্বুলেন্সে করে দিনাজপুর থেকে ঢাকায় মিরপুর ন্যাশনাল হার্ড ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করানো হয়।

[৩] রাণীশংকৈল উপজেলা নির্বাহি কর্মকর্তা ও দিনাজপুর বালুবাড়ির কৃতি সন্তান সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ (৩৩ তম বিসিএস) শনিবার দুপুরে হঠাৎ বুকের ব্যাথা অনূভব করলে তৎক্ষণাৎ রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে সেখানকার কর্তব্যরত চিকিসৎক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করেন।

[৪] দিনাজপুরে ভর্তি থাকাকালীন সময়ে ইউএন’র অসুস্থতার খবর বিভিন্ন সামাজিক গণমাধ্যমে ছড়িয়ে পড়লে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড.একেএম কামরুজজামান সেলিম, দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, বিভাগীয় কমিশনারের প্রতিনিধি, রাণীশংকৈল সহকারি কমিশানার (ভূমি) প্রীতম সাহা, কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, মহিলা বিষয়ক কর্মকর্তা আবিদা সুলতানা, ইউনিয়ন ভূমি কর্মকর্তা জাহেরুল ইসলাম’সহ ঠাকুরগাঁও-দিনাজপুরের কালেকটরের কর্মকর্তারা অসুস্থ ইউএনও কে দেখতে যান।

[৫] ইউনিয়ন ভূমি কর্মকর্তা জাহেরুল ইসলাম জানান, স্যারের হার্ড অ্যাটাক হওয়ার কারণে দিনাজপুর থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে । ইউএনও'র সুস্থতার জন্য রাণীশংকৈল বাসির কাছে দোয়া চেয়েছেন।

[৬] সহকারি কমিশনার (ভূমি) প্রীতম সাহা মুঠোফোনে বলেন, আমি ইউএনও স্যারের সাথে রয়েছি। স্যারের ম্যাসিভ হার্ড এ্যাটাক হওয়াই আপাতত কোনো ভালো সংবাদ দিতে পারছি না। স্যারের সর্ব্বোচ উন্নত চিকিংসা দেওয়া হচ্ছে। ডাঃ বলেছেন ৭২ ঘণ্টা তিনি তাদের অবজারভেশনে থাকবেন। এর আগে কিছুই বলা যাচ্ছে না। আমাদের দোয়া করা ছাড়া আর কিছুই নেই। সবাই স্যারের জন্য দোয়া করবেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ